
নির্দিষ্ট কিছু নম্বরে ব্যবহারকারীর অনলাইন থাকা লুকানোর জন্য একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক সাইট ‘ডব্লিউএবেটাইনফো’ হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি সেটিংসের একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, ব্যবহারকারীকে কারা অনলাইনে দেখতে পাবেন, সেটি নির্ধারণের সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক পরিবর্তনগুলোকেও সমর্থন করবে এই ফিচার। অ্যাপের প্রোফাইল ফটো, অ্যাবাউট ও লাস্ট সিন সেটিংসের মতো গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কাজ করেছে মেসেজিং সেবা অ্যাপটি।
‘ডব্লিউএবেটাইনফো’র শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী নতুন ফিচার সেসব পরিচিতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সুবিধা দিয়েছে, যাদের ‘লাস্ট সিন স্ট্যাটাস’ দেখতে দিতে চান না ব্যবহারকারী।
এ ছাড়া মেটা-মালিকানাধীন এই কোম্পানি সম্প্রতি বার্তা মুছে ফেলার সময়সীমা আপডেট করছে। এতে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে বার্তা মুছে যাবে।
গত এপ্রিলে এসব পরিবর্তনের বেটা সংস্করণ উন্মোচনের পর আরেকটি আপডেট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ, যেখানে ‘মাই কন্টাক্টস এক্সসেপ্ট’ নামে একটি সেটিং যোগ করা হয়েছে। ফিচারটি ব্যবহারকারীর কাছে নিশ্চিতভাবেই সমাদৃত হবে বলে মনে করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর ‘কারফিউ’ বা সান্ধ্য আইন জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। তবে তরুণেরা চাইলে তাদের অ্যাকাউন্টের সেটিংস পরিবর্তন করে এ নিষেধাজ্ঞা এড়াতে পারবে।
৩ দিন আগে
এআই খাতে বিনিয়োগের ঢেউয়ে বড় ধাক্কা খেল আইবিএম। এক দিনেই বাজারমূল্য থেকে উধাও ৬৮ বিলিয়ন ডলার। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারদর পতনের মুখে প্রযুক্তি জায়ান্টটি।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবার গণিত গবেষণায়ও নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত দিল। ওপেনএআই জানিয়েছে, তাদের নতুন বৃহৎ ভাষা মডেল GPT-5.6 Sol প্রায় ৫০ বছর ধরে অমীমাংসিত থাকা বিখ্যাত ‘সাইকেল ডাবল কভার কনজেকচার’-এর (Cycle Double Cover Conjecture) একটি পূর্ণাঙ্গ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
৩ দিন আগে
যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা ২২ বছর বয়সী জেসমিন কৌর। ১৩ বছর বয়সে তাঁর ‘অ্যানোরেক্সিয়া’ (ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়ার রোগ) ধরা পড়ে। এরপর টানা ছয় বছর তাঁকে চিকিৎসা নিতে হয়। জেসমিন বলেন, ‘শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল। আমি আরও ফিট ও সুস্থ হতে চেয়েছিলাম।
৪ দিন আগে