একই বিষয়ে আগ্রহীদের ভার্চুয়ালি একত্রিত হওয়ার সুযোগ রেখেছে ফেসবুক। ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা যায়। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক গ্রুপের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে ৫ হাজারের বেশি বন্ধু যুক্ত করা না গেলেও গ্রুপে এমন সীমা নেই। গ্রুপে সদস্যরাও পোস্ট করতে, অন্যের পোস্ট পাইক করতে ও মন্তব্য করতে পারে। তবে বিশেষ কারণে অ্যাডমিন কর্তৃক এপ্রুভাল পদ্ধতি চালু করা যায়। ফেসবুক গ্রুপ খোলাও খুবই সহজ।
ফোনে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাপে লগইন করুন।
২. অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক টপ বারে (ওপরের দিকে), অথবা আইফোনে ফেসবুক বটম বারে (নিচের দিকে) থাকা হ্যামবার্গার আইকনে (সমান্তরাল তিনটি রেখা) ক্লিক করুন।
৩. Groups সিলেক্ট করুন। যদি Groups অপশনটি না দেখেন, সে ক্ষেত্রে See More চেপে এটি খুঁজে নিন।
৪. স্ক্রিনের ওপরের দিকে একটি প্লাস (+) আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। এবার 'ক্রিয়েট এ গ্রুপ' সিলেক্ট করুন। পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৫. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৬. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৭. এবার Create এ ক্লিক করুন।
কম্পিউটারে ফেসবুক গ্রুপ খুলতে—
১. ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. এবার বামপাশের মেন্যু থেকে গ্রুপস এ ক্লিক করুন।
৩. এবার সেখানে Create New Group বাটন আসবে।
৪. সেখান থেকে Create New Group বাটনে ক্লিক করুন।
৫. পছন্দমতো গ্রুপের একটি নাম দিন।
৬. গ্রুপের প্রাইভেসি অপশন নির্ধারণ করুন।
৭. গ্রুপে কয়েকজন সদস্য যুক্ত করুন।
৮. এবার Create এ ক্লিক করুন।
ফেসবুক গ্রুপ হয়ে গেলে খুব সহজেই পোস্ট করা যাবে। এ ছাড়া গ্রুপের কভার ছবি সেট করে ফেলুন। ফেসবুক গ্রুপের অ্যানাউন্সমেন্ট ফিচারটি ব্যবহার করে মেম্বারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পোস্ট পিন করার সুযোগও পাবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে