আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে