
গুগল প্লে-স্টোরের একটি বিকল্প অ্যাপ ‘ন্যাশস্টোর’ তৈরি করছে রুশ প্রযুক্তি বিশেষজ্ঞরা। ‘ন্যাশস্টোর’, ইংরেজিতে যার অর্থ ‘আওয়ার স্টোর’, যেখানে অ্যান্ড্রয়েড মোবাইলের সব অ্যাপস পাওয়া যাবে।
আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদ্যাপন ও জাতীয় ছুটির দিনে এটি চালু করার পরিকল্পনা রয়েছে। গতকাল মঙ্গলবার এই উদ্যোগ নিয়ে কাজ করা রাশিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার ওপর নানা ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সাবস্ক্রিপশনসহ রাশিয়ায় সমস্ত অর্থ প্রদানভিত্তিক পরিষেবা স্থগিত করেছে ইউটিউব ও গুগল প্লে-স্টোর।
ডিজিটাল প্ল্যাটফর্মের প্রকল্প পরিচালক ভ্লাদিমির জাইকভ এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ায় অ্যাপ কেনার জন্য গুগল প্লে-স্টোর ব্যবহার করা যাচ্ছে না। ফলে রুশ ডেভেলপাররা তাদের আয়ের উৎস হারিয়ে ফেলছে। আর এ কারণেই রাশিয়ান অ্যাপ স্টোর ‘ন্যাশস্টোর’ তৈরি করা হচ্ছে।
চলতি মাসের শুরুতে প্লে-স্টোর রুশ আরটি ও স্পুটনিকের সঙ্গে সংযুক্ত মোবাইল অ্যাপসগুলো ব্লক করার কথা জানিয়েছিল গুগল। গত সপ্তাহে রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক দেশটিতে গুগলের নিউজ পরিষেবা নিষিদ্ধ করেছে।

চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
১৪ ঘণ্টা আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১ দিন আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
৩ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৪ দিন আগে