গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট আনুষ্ঠানিকভাবে দুই লাখ কোটি বা দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজারমূল্য ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে বিশ্বের মর্যাদাসম্পন্ন শীর্ষ চার প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিল প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এর আগে, ২০২১ সালে গুগল দুই ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছালেও একদিনের মাথাতেই সেই অবস্থান হারায় প্রতিষ্ঠানটি। ফলে সে সময় এ মাইলফলকের কাছাকাছি থাকলেও তা ছুঁতে পারেনি প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাজারমূল্যে ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে সবার ওপরে রয়েছে মাইক্রোসফট করপোরেশন। এরপর ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার নিয়ে রয়েছে অ্যাপলের অবস্থান। ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এনভিডিয়া। দুই ট্রিলিয়নের ঘরে পৌঁছে চতুর্থ অবস্থান নিয়েছে গুগল। ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার নিয়ে গুগলের পর রয়েছে অ্যামাজন। আর মেটার বাজারমূল্য ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
২০২৪ সালের প্রথম প্রান্তিকের আয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে গুগল। যাতে প্রতিষ্ঠানটির শক্ত অবস্থানই উঠে এসেছে। এ প্রান্তিকের প্রতিবেদন অনুসারে, গুগল আয় করেছে ৮ হাজার ৫০ কোটি মার্কিন ডলার। যার মধ্যে ২ হাজার ৩৭ কোটি ডলার নিট মুনাফা হয়েছে গুগলের। এমনকি গত বছরের তুলনায় এ প্রান্তিকে ১৫ শতাংশ বেশি মুনাফা হয়েছে। গত বছরের একই প্রান্তিকের তুলনায় সার্চ ও বিজ্ঞাপন থেকে গুগলের ১৪ শতাংশের বেশি আয় হয়েছে। ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ২১ শতাংশ। ইউটিউব প্রিমিয়ামের মতো গ্রাহকসেবা, গুগলের প্ল্যাটফর্ম এবং গুগল হোম ও ক্রোমকাস্টের মতো যন্ত্র থেকে আয় বেড়েছে ১৮ শতাংশ।
এদিকে গুগলের চিফ বিজনেস অফিসার ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতা করতে ছোট আকারের ভিডিও নির্মাতাদের মধ্যে জনপ্রিয় করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইউটিউব। ৫০ শতাংশের বেশি নির্মাতা এখন ইউটিউব শর্টসে ছোট আকারের ভিডিও আপলোড করছেন। গত প্রান্তিকের তুলনায় শুধু শর্টসে মনিটাইজেশন করে আয় করার সুযোগ বেড়েছে ১২ শতাংশ।
অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এই অর্জনের পেছনে গুগল ক্লাউডের অবদানের কথা তুলে ধরেছেন। যেটি গুগলের এআই মডেল জেমিনির মাধ্যমে জেনারেটিভ এআই পরিষেবা নিয়ে সাজানো হয়েছে।
সুন্দর পিচাই বলেন, ‘ক্লাউডে আমরা গত ৮ মাসে ১ হাজারটিরও বেশি নতুন পণ্য এবং ফিচার এনেছি। গুগল ক্লাউড নেক্সটে তিন শতাধিক গ্রাহক এবং অংশীদাররা গুগল ক্লাউডের জেনারেটিভ এআইয়ের মাধ্যমে সাফল্য পেয়েছেন। এসবের মধ্যে রয়েছে বেয়ার, সিনটাস, মার্সিডিজ বেনজ, ওয়ালমার্টের মতো বিশ্ব মানের ব্র্যান্ডগুলো।
পিচাই আরও বলেন, গুগল এআই উদ্ভাবনের পরবর্তী ধাপ এবং সুযোগ কাজে লাগাতে তৎপর আছে। পাশিপাশি বিনিয়োগকারীদের মনে করিয়ে দিতে চাই যে, কোম্পানিটি ২০১৬ সাল থেকে এআই নিয়ে কাজ করছে।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১২ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে