আপনার ঘরে ইঁদুরের উপদ্রব বেড়েছে? ওষুধ বা ইঁদুর মারার কলেও কাজ হচ্ছে না? তাতে কী! সবকিছুই যখন প্রযুক্তিনির্ভর, তখন ইঁদুরই-বা বাদ যাবে কেন?এখন ইঁদুর মারতেও ব্যবহার করা হবে প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে বড় কীট নিয়ন্ত্রণ সংস্থা রেন্টওকিল ইনিশিয়াল ফেসিয়াল রিকগনিশন ব্যবহারের মাধ্যমে ইঁদুর নির্মূল করার পরিকল্পনা করছে। এখন নির্দিষ্ট মানুষজনের বাড়িতে বাড়িতে চলছে এর ব্যবহারিক পরীক্ষা। ১৮ মাস আগে ভোডাফোনের সহযোগিতায় ইঁদুর শনাক্তকরণের বিশেষ এ সফটওয়্যার নির্মাণের কাজ শুরু করে রেন্টওকিল ইনিশিয়াল। তাদের প্রত্যাশা, কীটনাশক ব্যবহারের সংস্কৃতিকে বদলে দেবে এ সফটওয়্যার।
এই সফটওয়্যার নির্মাণের জন্য রেন্টওকিল দীর্ঘদিন ল্যাবে ইঁদুরদের আচরণের ওপর গবেষণা করেছে। এই গবেষণা থেকে পাওয়া সব তথ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যুক্ত করা হয়েছে সফটওয়্যারটির অপারেটিং সিস্টেমে। ল্যাবে পরীক্ষার পর তারা ইঁদুরের আচরণের পার্থক্য শনাক্তকরণে সফটওয়্যারটির সক্ষমতা বৃদ্ধি করে।
রেন্টওকিল ইনিশিয়ালের চিফ এক্সিকিউটিভ অ্যান্ডি র্যানসম জানিয়েছেন, ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে প্রতিটি ইঁদুরের আচরণের পার্থক্য স্পষ্টভাবে বোঝা যাবে। এর মাধ্যমে এটাও বোঝা যাবে যে বাসার কোন জায়গায় ইঁদুরগুলো থাকে, খায় বা বাচ্চার জন্ম দিচ্ছে। কোন ইঁদুরটি বাসার জিনিসপত্র নষ্ট করছে বা বিল্ডিংয়ের কোন দিক দিয়ে ইঁদুরগুলো আসে। গতকাল যে ইঁদুরটি আপনার ঘুম হারাম করেছিল, আপনার সামনে থাকা ইঁদুরটি সেটিই কি না, তাও বোঝা যাবে এই সফটওয়্যার দিয়ে।

রাস্তায় অপরিচিত নারীর সঙ্গে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মেটার ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা ব্যবহারকারীদের বিরুদ্ধে। এতে জনসমক্ষে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা, সম্মতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
৭ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সদস্য দেশগুলোতে শিশুদের সুস্থতা বাড়ানো এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সংঘটি।
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
২ দিন আগে
বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
৩ দিন আগে