
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মামলাটি করে। অভিযোগে বলা হয়, টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১৩ বছরের কম বয়সী লাখো ব্যবহারকারীর ‘বিপুল পরিমাণ তথ্য’ সংগ্রহ করেছে। এটি শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন বা চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (কোপা) লঙ্ঘনের শামিল। ২০০০ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের এই ফেডারেল আইনের আওতায় এখন মেটার বিরুদ্ধেও মামলা করেছে দেশটির কয়েক ডজন অঙ্গরাজ্য।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, ‘এই মামলা শুরু হওয়ার সময়ের তুলনায় এখন শিশু ও অভিভাবকেরা বেশি সুরক্ষিত।’
একই লঙ্ঘনের দায়ে এর আগে যুক্তরাষ্ট্র সরকারকে জরিমানা দিয়েছে গুগলের মালিকানাধীন ইউটিউব ও গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। ২০১৯ সালে ইউটিউব ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে এপিক গেমস ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের করা মামলায় চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে মেটাকেও কয়েকশ বিলিয়ন ডলারের বেশি জরিমানার মুখে পড়তে হতে পারে। চলতি সপ্তাহে এ মামলার জুরি বিচার শুরু হয়েছে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশু ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাঁদের মাধ্যমে মুনাফা করার অভিযোগ আনা হয়েছে।
টিকটকের বিরুদ্ধে মামলাটি গত বছর প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কার্যক্রমকে চীনে থাকা মূল কার্যক্রম থেকে পৃথক করার আগেই করা হয়েছিল। তবে এই সমঝোতা শুধু চীনে টিকটকের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।
সমঝোতার শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। ফেডারেল ট্রেড কমিশনের সঙ্গে ২০১৯ সালের একটি সম্মতিসংক্রান্ত আদেশ বাতিল করার পর আরও ১০ কোটি ডলার দেওয়া হবে।
চুক্তির অংশ হিসেবে বাইটড্যান্সের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালি এই অ্যাক্ট লঙ্ঘনের দায়ে ৫৭ লাখ ডলার জরিমানা দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী যেকোনো ব্যবহারকারীর ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল।
শুক্রবার টিকটকের বিরুদ্ধে জরিমানার বাইরে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মার্কিন বিচার বিভাগ। তবে বিভাগটি বলেছে, টিকটকের বিরুদ্ধে মামলা করার পর থেকে প্রতিষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এর মধ্যে মালিকানা, গোপনীয়তাবিষয়ক নীতি এবং কম বয়সী ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণব্যবস্থায় পরিবর্তন রয়েছে।
মামলাটি করার সময় যুক্তরাষ্ট্রের আইনজীবীরা বলেছিলেন, টিকটক ব্যবহারকারী কিশোর-কিশোরীর সংখ্যা ১৭ কোটির বেশি এবং অ্যাপটি ‘শিশুদের লক্ষ্য করে পরিচালিত’। কিন্তু প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের বয়স কার্যকরভাবে যাচাই করেনি এবং নির্ধারিত বয়সের কম ব্যবহারকারীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেয়নি।
২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা অথবা প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেন। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অ্যাপটির মালিকানা বিক্রির পক্ষে সমর্থন দেন। গত বছর সেটি কার্যকর হয়।
বর্তমানে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের ৮১ শতাংশ মালিকানা একদল বিনিয়োগকারীর হাতে রয়েছে। আর বাইটড্যান্সের কাছে রয়েছে ১৯ শতাংশ অংশীদারত্ব।
এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও টিকটকের একজন প্রতিনিধি কোনো সাড়া দেননি।

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
৮ ঘণ্টা আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
১ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে