
তাপপ্রবাহের পূর্বাভাসে ফ্রান্সে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনার হিড়িক পড়েছে। শুধু ইউরোপ-আমেরিকার ধনী দেশগুলোতেই নয়, বাংলাদেশেও সরকারি-বেসরকারি ভবন-বাসাবাড়ি, শপিং মলসহ বিভিন্ন জায়গায় পরিবেশ আরামদায়ক করতে এই যন্ত্রের ব্যবহার হয়। এমনকি দেশের অনেক মধ্যবিত্ত পরিবারেও এসির ব্যবহার হচ্ছে।
কিন্তু এসির আবিষ্কার কিন্তু ঘর ঠান্ডা করে গরম থেকে স্বস্তি দেওয়ার জন্য হয়নি; বরং এটি আবিষ্কৃত হয়েছিল ছাপা পত্রিকার মুদ্রণ সহজ করতে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, উইলিস ক্যারিয়ার নামের একজন উদ্ভাবক ১৯০২ সালে এসি আবিষ্কার করেন। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বাতাসের আর্দ্রতার কারণে পত্রিকা, ম্যাগাজিন বা সাময়িকী ছাপানো খুব কষ্টকর ছিল। আর্দ্রতার কারণে পত্রিকা ও সাময়িকীর কাগজগুলো কুঁকড়ে যেত। কালি ছড়িয়ে পড়ত। এই অবস্থা থেকে উত্তরণে উইলিস ক্যারিয়ার এমন কিছু উদ্ভাবন করতে চাইলেন, যা বাতাসের আর্দ্রতা কমিয়ে ছাপার কাজটি সহজ করে। আর তাঁর সেই প্রচেষ্টাই আধুনিক বৈদ্যুতিক এসির জন্ম দেয়।
উইলিস ক্যারিয়ার এমন একটি যন্ত্র উদ্ভাবন করলেন, যার কয়েল তাপ শোষণ করত। সেই শীতল কয়েলের ওপর ফ্যান দিয়ে বাতাস প্রবাহিত করলেন তিনি। আর এতেই বাতাসের জলীয় বাষ্প কয়েলের ওপর জমা হতে থাকল। ফলে বাতাসের আর্দ্রতা কমল, ঘর হলো শীতল। আর ছাপার কাজটি হয়ে গেল সহজ।
প্রথম দিকে এসি ব্যবহার হতো শুধু মুদ্রণশিল্প আর কারখানায়। কারখানায় গ্রীষ্মের তাপপ্রবাহের সময় কাজের বিরতি দিতে হতো আগে। এসির ব্যবহার শুরুর পর তা আর করা লাগেনি। তারপর ১৯২০ সালের দশকে এসি বাণিজ্যিকভাবে সিনেমা হলে বসানো শুরু হলো। সিনেমা হলগুলো অবশ্য ব্যবসায়িক মুনাফার আশায় এ কাজ করেছিল। গ্রীষ্মের খরতাপ থেকে স্বস্তির পাশাপাশি বিনোদন পেতে থেকে মানুষ সিনেমা হলে ভিড় করতে থাকল। আর এ কারণেই ‘সামার ব্লকবাস্টার’ শব্দযুগলের উৎপত্তি হলো।
এরপর প্রযুক্তির উৎকর্ষের কল্যাণে এসি আরও বিভিন্ন জায়গায় ব্যবহার হতে লাগল। এমনকি এসির কল্যাণে এমন সব জায়গায় নগর গড়ে তোলা সম্ভব হলো, যেসব জায়গা ঐতিহাসিকভাবে উষ্ণ। এর অন্যতম উদাহরণ যুক্তরাষ্ট্রের সান বেল্ট। এই বেল্টে পড়েছে দেশটির ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এসব অঙ্গরাজ্যে এসির ব্যবহার বেড়ে যায়। তারপরই এসব অঙ্গরাজ্যে জনসংখ্যা ব্যাপক হারে বাড়ে, গড়ে ওঠে বড় বড় শহর-নগর।
আর এখন এসির ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে তা ঘরে ঘরে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল থেকে আধুনিক ডিজিটাল অবকাঠামো সব জায়গায় এসির ব্যবহার হচ্ছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে