
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করার নতুন একটি পদ্ধতি পরীক্ষা করছে মেটা। এর মাধ্যমে এআই দিয়ে তৈরি কমেন্ট বা মন্তব্য পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। যদিও বেশ কিছু সময় ধরে ফেসবুকে ছবি ও পোস্টে মন্তব্যের জন্য এআই দিয়ে তৈরি কমেন্ট সুপারিশ করা হচ্ছে, তবে এখন ইনস্টাগ্রামে ফিচারটি সম্প্রসারণের পরিকল্পনা করছে মেটা।
ইনস্টাগ্রামে নতুন ফিচারটি খুঁজে পান সামাজিক যোগাযোগমাধ্যম পরীক্ষক জনাহ মানজানো। এই ফিচার ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে ব্যবহারকারীদের আরও কার্যকরী ও পারস্পরিক প্রতিক্রিয়া তৈরিতে সাহায্য করবে। তিনি জানান, ‘রাইট উইথ মেটা এআই’ নামের একটি টুলের পরীক্ষা-নিরীক্ষা চলছে, এর মাধ্যমে পোস্টের কমেন্ট সেকশনে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি মন্তব্যের সুপারিশ পেতে পারেন।
যাদের ইনস্টাগ্রামে ফিচারটি চালু হয়েছে, তারা পোস্টের নিচে টেক্সট বারটির মধ্যে একটি ছোট পেনসিল আইকন দেখতে পারবেন। এই আইকনে ক্লিক করলে মেটা এআই ছবিটি বিশ্লেষণ করে তিনটি মন্তব্য তৈরি করবে। এর মধ্যে পছন্দমতো মন্তব্যটি নির্বাচন করা যাবে। আর যদি ব্যবহারকারী প্রথম প্রস্তাবগুলো পছন্দ না করেন, তারা আরও বিকল্প কমেন্ট দেখতে পারবেন।
ফিচারটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করেছে মেটার এক মুখপাত্র। তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিতভাবে আমাদের অ্যাপে মেটা এআই ব্যবহারের নতুন পদ্ধতি পরীক্ষা করি। ডিএম ছাড়াও মেটা এআই কমেন্ট, ফিড, গ্রুপ এবং সার্চে সহায়ক হতে পারে, যা ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ও কার্যকরী অভিজ্ঞতা তৈরি করবে।’
এই পদক্ষেপ মেটার সামগ্রিক কৌশলের অংশ, যা সামাজিক মাধ্যমের প্রতিটি অংশে এআই প্রযুক্তি যুক্ত করার দিকে লক্ষ রাখছে। এআই-ভিত্তিক কমেন্ট প্রস্তাবের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের আরও গতিশীল ও অর্থপূর্ণ আলাপচারিতায় উৎসাহিত করতে চায়।
এই ফিচার ব্র্যান্ড, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্যও সুবিধাজনক হতে পারে, কারণ এটি কমেন্ট তৈরি করতে সময় বাঁচাবে এবং আরও অর্থপূর্ণ প্রতিক্রিয়া তৈরি করতে সাহায্য করবে। তবে, এটি ব্যবহারকারীদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, তা সময়ই বলবে।
মেটা এখনো এই ফিচার ব্যাপকভাবে চালু করার সময় বা পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই ফিচার সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে এআই-ভিত্তিক পরিবর্তনের একটি বড় ধরনের উদ্যোগের দিকে ইঙ্গিত করছে।
তথ্যসূত্র: উবার গিজমো

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে