ভূমিকম্প ও সুনামি শনাক্তকরণে ব্যবহৃত হতে পারে সাবমেরিন কেব্ল। বৈশ্বিক ইন্টারনেটের সংযোগে ব্যবহৃত সাবমেরিন কেব্ল ভূমিকম্প ও সুনামি শনাক্ত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র স্রোতের পরিবর্তনও শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে। বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) জানিয়েছে, এসব কাজে সাবমেরিন কেবল সেনসর হিসেবে ব্যবহার করা গেলে তা হবে গভীর সমুদ্র গবেষণায় এক নতুন দ্বার উন্মোচন করবে। যুক্তরাজ্য ও কানাডার বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি দল কানাডা থেকে যুক্তরাজ্য পর্যন্ত বিদ্যমান সাবমেরিন কেব্লে সেনসর স্থাপনের সম্ভাব্যতা ও প্রযুক্তিগত পদ্ধতি নির্ণয়ে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, বিজ্ঞান সাময়িকী সায়েন্সে। বিজ্ঞানীরা বলছেন, গভীর সমুদ্রতলে সেনসর স্থাপন করা অনেক ব্যয়বহুল। তাই বিশ্বে খুব কমসংখ্যক জায়গায়ই এমন সেনসর স্থাপন করা সম্ভব হয়েছে।
তবে, এনপিএলের গবেষক জোসেপ্পে মারা বলেছেন, ‘পৃথিবীর ৭০ শতাংশই পানি কিন্তু ভূমিকম্প নির্ণয়ের সকল স্টেশনই ভূমিতে। তবে সমুদ্রের তলায় স্থায়ী সেনসর বসানো খুবই ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ।’
তিনি আরও জানান, অসংখ্য অপটিক্যাল-ফাইবার কেবল মহাসাগর জুড়ে তথ্য বহন করছে। আনুমানিক বিশ্বে ৪৩০ টিরও বেশি সাবমেরিন কেব্ল রয়েছে যার সম্মিলিত দৈর্ঘ্য ১৩ লাখ কিলোমিটার। গবেষকেরা বলছেন, তাঁরা সাউথ পোর্ট, ল্যাঙ্কাশায়ার এবং কানাডার হ্যালিফ্যাক্সের মধ্যে ৫ হাজার ৮৬০ কিলোমিটার ইনফ্রাস্ট্রাকচার অপটিক্যাল-ফাইবার লিংক ব্যবহার করে ভূমিকম্প এবং ‘সমুদ্র সংকেত’ যেমন তরঙ্গ ও স্রোত শনাক্ত করতে সমর্থ হয়েছেন।
এ বিষয়ে, ড. মারা বলেন, ‘আমরা যদি এই কৌশলটি বিপুল পরিমাণ সাবমেরিন কেব্লে প্রয়োগ করতে পারি তবে আমরা পানির নিচে থাকা এই অবকাঠামোকে ভূমিকম্প, সমুদ্র স্রোত এবং আরও অনেক কিছুর শনাক্তকারী হিসেবে একটি বিশাল নেটওয়ার্কে রূপান্তর করতে পারব।’
ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের প্রধান ব্রায়ান ব্যাপ্টি বলেছেন, বিজ্ঞানীরা যদি এসব শনাক্ত করার কাজে সাবমেরিন কেব্ল ব্যবহার করতে সক্ষম হন তবে তা বিজ্ঞানের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। যদিও সমুদ্রের গভীরে গতানুগতিক প্রযুক্তি কাজ করবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২০ ঘণ্টা আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৩ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৩ দিন আগে