জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড বিটলসের গান শুনতে অনেকেই প্রবেশ করেন অ্যাপলের আইটিউন্স বা অ্যাপল মিউজিক প্ল্যাটফর্মে। তবে বিটলস আর বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দ্বন্দ্বের কথা অনেকেরই অজানা। মূলত বিটলস আর অ্যাপলের দ্বন্দ্ব হয়েছিল ‘অ্যাপল’ নাম নিয়ে, যা শেষ পর্যন্ত গড়ায় আদালতে। মামলার ফলে বিটলসকে মোট দুবার ক্ষতিপূরণ দেয় অ্যাপল।
১৯৬৮ সালে নিজেদের রেকর্ড লেবেল এবং হোল্ডিং কোম্পানির নাম রাখে ‘অ্যাপল করপোরেশনস’। ব্যান্ডের প্রচারক ডেরেক টেলর তখন জানিয়েছিলেন, বিটলসের গীতিকার ও বেজ প্লেয়ার পল ম্যাককার্টনি ‘অ্যাপল’ নামটি পছন্দ করেছিলেন। ম্যাককার্টনি ভেবেছিলেন, নামটি ব্যান্ডটির পরিপক্ব ব্যবসায়িক কৌশলকে প্রতিনিধিত্ব করে। একটি শিশু যখন বড় হতে শুরু করে, তখন তাকে ইংরেজি বর্ণ শেখানোর শুরুতেই ‘অ্যাপল’ শব্দটির সঙ্গে পরিচিত করানো হয়—এ চিন্তা থেকেই নামটির কথা ভাবেন ম্যাককার্টনি।
বিটলসের রেকর্ড লেভেল এবং হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৭৭ সালে প্রযুক্তি কোম্পানি অ্যাপল প্রতিষ্ঠা করা হয়। তখন মনে করা হয়েছিল, নাম এক হলেও দুটি কোম্পানির ক্ষেত্র আলাদা হওয়ায় কোনো ধরনের দ্বন্দ্বের ঝুঁকি নেই। তবে অ্যাপলের বিরুদ্ধে ঠিকই মামলা করে বসে বিটলস। অ্যাপল ১৯৮১ সালে বিটলসকে ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলার নিষ্পত্তি করে। এ ছাড়া অ্যাপল কখনো সংগীতের ব্যবসায়ও প্রবেশ করবে না বলে চুক্তিতে অঙ্গীকার করে।
১৯৮৬ সালে অ্যাপল ম্যাক এবং অন্যান্য পণ্যে মিডি (ডিজিটাল অডিও রেকর্ড) এবং অডিও রেকর্ডিং যুক্ত করে। এর জের ধরে ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাপলের বিরুদ্ধে আবার মামলা করে বসে বিটলস। ব্যান্ডটি দাবি করে, অ্যাপল ১৯৮১ সালে করা চুক্তি লঙ্ঘন করেছে।
১৯৯১ সালের ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের একটি আদালত অ্যাপলকে ট্রেডমার্ক লঙ্ঘনের অপরাধে দ্য বিটলসের রেকর্ড লেভেল এবং হোল্ডিং কোম্পানি অ্যাপল করপোরেশনসকে ২৬৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয়। ফলে দ্বিতীয়বারের মতো বিটলসকে ক্ষতিপূরণ দেয় অ্যাপল।
এ সময়ে বিটলসের আইনজীবীরা এ ধরনের ঝামেলা এড়াতে মজা করে অ্যাপলকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ব্যানানা’ বা ‘পিচ’ রাখার পরামর্শ দিয়েছিলেন।

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১৯ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১ দিন আগে