এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ গ্রুপ। ‘কঠিন বাজার পরিস্থিতির’ মুখে ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে দারাজের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্মীদের উদ্দেশ্যে ওয়েবসাইটে প্রকাশ করা এক চিঠিতে কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ার্কে মিক্কেলসেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রকাশ করা চিঠিতে মিক্কেলসেন বলেন, ‘বাজারের বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে কোম্পানিকে প্রস্তুত করতে এবং কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ চিঠিতে তিনি দারাজের ভবিষ্যৎ গতিপথ এবং ছাঁটাইয়ের কারণ ব্যাখ্যা করেছেন।
চিঠিতে তিনি আরও বলেন, ‘গত ৫ বছর ধরে আমরা আমাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা অনুসরণ করেছি। ২০১৮ সালে আমাদের ক্রেতার সংখ্যা ৩০ লাখ থেকে বৃদ্ধি পেয়ে দেড় কোটি ছাড়িয়েছে। গত বছর পর্যন্ত আমাদের গড় অর্ডার বৃদ্ধি পেয়েছে প্রায় ১০০ শতাংশ। কর্মীদের সবার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য আমরা মহামারির পরিস্থিতিতে থেকে বের হতে পেরেছি। আমি মনে করি এর জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট নয়!’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পণ্য সরবরাহে বিঘ্ন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান কর এবং বাজারে প্রয়োজনীয় সরকারি ভর্তুকি তুলে নেওয়াকে কঠিন বাজার পরিস্থিতির কারণ হিসেবে চিঠিতে উল্লেখ করেছেন মিক্কেলসেন।
গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
অপরদিকে, টেসলা, নেটফ্লিক্স, রবিন হুড, স্ন্যাপ, কয়েনবেস এবং স্পটিফাইয়ের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাইয়ের খাতায় নাম লিখিয়েছে। তবে টেক জায়ান্টদের তুলনায় সে সংখ্যা বেশ কম।

প্রযুক্তি দুনিয়ায় একজন ইঞ্জিনিয়ারের দক্ষতা বলতে আমরা সাধারণত বুঝি নির্দিষ্ট কোনো টেকনোলজি স্ট্যাকে তাঁর পারদর্শিতা। কেউ ব্যাকএন্ডে দক্ষ, কেউ ফ্রন্টএন্ডে, কেউ মোবাইল অ্যাপ্লিকেশনে, আবার কেউ এআই বা ডেভঅপসে। দীর্ঘদিন ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজের কাঠামোও অনেকটা এভাবেই গড়ে উঠেছে—প্রতিটি স্তরের জন্
৯ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার ভুল বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি একটি গোয়েন্দা তথ্যের কারণে চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রাচ্যে একটি চীনা জাহাজে সামরিক অভিযান প্রায় চালাতে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
৯ ঘণ্টা আগে
সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহার করে অন্যান্য প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের (হ্যাক) অভিযোগ উঠেছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই’-এর বিরুদ্ধে। গুগলের নিজস্ব কোনো এআই ব্যবস্থার স্বয়ংক্রিয়ভাবে...
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আগামী এক দশকের মধ্যে পৃথিবীর ৮৩০ কোটি মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারে—প্রযুক্তি খাতেরই একদল বিশেষজ্ঞের এমন চরম সতর্কবার্তায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। তবে এই ভয়ংকর পূর্বাভাস কতটা বিজ্ঞানসম্মত আর কতটা অনুমাননির্ভর, তা নিয়ে প্রযুক্তিবিদ, কম্পিউটার বিজ্ঞানী...
১ দিন আগে