
গতকাল দেশের দুই প্রধান মোবাইল অপারেটর রবি ও গ্রামীণফোন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ৫-জি সেবা চালু করেছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে ৫-জি যুগের যাত্রা শুরু হলো, যা দেশের ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক।
প্রথম ধাপে নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হলেও ভবিষ্যতে এটি পুরো দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কেবল ইন্টারনেটের গতি বাড়বে না, বরং স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্প উৎপাদন ও স্মার্ট সিটি নির্মাণেও অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
৫-জি নেটওয়ার্ক কী
মোবাইল যোগাযোগের পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ৫-জি বা ‘ফিফথ জেনারেশন’। এই প্রযুক্তি
৪-জি এলটিইর পরবর্তী ধাপ। এটি ডিজাইন করা হয়েছে উচ্চ গতির ডেটা ট্রান্সফার, কম লেটেন্সি (দেরি কম হওয়া) এবং হাজার হাজার ডিভাইস একসঙ্গে সংযুক্ত করার জন্য। ৫-জি প্রযুক্তি কেবল ফোনকল বা ইন্টারনেট ব্যবহারের জন্য নয়, বরং এটি স্মার্ট সিটি, অটোনোমাস বা স্বয়ংক্রিয় গাড়ি, রিমোট সার্জারি, ইন্টারনেট অব থিংস (আইওটি) ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটির (এআর) মতো অনেক ক্ষেত্রে বিপ্লব ঘটাবে।
৫-জি বিকাশের যাত্রা
মোবাইল যোগাযোগের ইতিহাসে ১-জি থেকে শুরু করে আজকের ৫-জি প্রযুক্তি পর্যন্ত বহু দশকের উন্নতি রয়েছে।
১-জি: ১৯৮০-এর দশকে প্রথম মোবাইল নেটওয়ার্ক চালু হয়, যা শুধু ভয়েস কলের জন্য ব্যবহৃত হতো।
২-জি: ডিজিটাল সিগন্যাল নিয়ে আসে, ফলে এসএমএস ও ভালো ভয়েস কোয়ালিটি সম্ভব হয়।
৩-জি: ইন্টারনেট ব্যবহারের জন্য গতিশীলতা আনে, মোবাইল ব্রাউজিং ও ভিডিও কল সম্ভব হয়।
৪-জি: আজকের স্মার্টফোনের মূল ভিত্তি, যা ব্রডব্যান্ড ইন্টারনেট এবং এইচডি ভিডিও স্ট্রিমিং সক্ষম করে।
এরপর ২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে ৫-জি প্রযুক্তির গবেষণা শুরু হয়। ২০১৯ সাল থেকে বাণিজ্যিক ৫-জি নেটওয়ার্ক চালু হতে থাকে বিশ্বজুড়ে।
যেভাবে কাজ করে ৫-জি
৫-জি নেটওয়ার্কের কাজের পদ্ধতি অনেকটাই ৪-জি নেটওয়ার্কের মতো হলেও এতে রয়েছে বেশ কিছু মৌলিক উন্নতি।
১. সাব-৬ গিগাহার্টজ ব্যান্ড: এই ব্যান্ড ৬ গিগাহার্টজের নিচে থাকে (যেমন ৩.৫ গিগাহার্টজ)। এটি অপেক্ষাকৃত দূরত্বে সংকেত পাঠাতে পারে এবং শহর ও গ্রামাঞ্চলে ভালো কভারেজ দেয়। তবে এর গতি তুলনামূলকভাবে মিলিমিটার ওয়েভ থেকে কম।
২. মিলিমিটার ওয়েভ (এমএমওয়েভ) : ৫-জি উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে, যা অনেক বেশি ডেটা ট্রান্সফার করার ক্ষমতা রাখে। এই ফ্রিকোয়েন্সি পরিসীমা ২৪ গিগাহার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ পর্যন্ত, যেখানে প্রচলিত ৪-জি বা ওয়াই-ফাইয়ের ফ্রিকোয়েন্সি অনেক কম, ৬০০ মেগাহার্টজ থেকে ২ দশমিক ৫ গিগাহার্টজ।
৩. ম্যাসিভ এমআইএমও (Massive MIMO): একাধিক অ্যানটেনা ব্যবহার করে একই সময়ে অনেক ডিভাইসে ডেটা পাঠানো যায়। ফলে নেটওয়ার্কের গতি ও কার্যক্ষমতা অনেক বেড়ে যায়।
৪. সেলুলার নেটওয়ার্ক ডেনসিফিকেশন: ছোট ছোট সেল টাওয়ার বা বেস স্টেশন স্থাপন করে কভারেজ ও ডেটা গতি বাড়ানো হয়।
৫. নেটওয়ার্ক স্লাইসিং: একই নেটওয়ার্ককে একাধিক ভার্চুয়াল নেটওয়ার্কে ভাগ করে ভিন্ন ভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায়। যেমন গেমিং, অটোমেশন বা ভিডিও কনফারেন্সিংয়ের জন্য আলাদা ‘স্লাইস’ তৈরি করা।
৫-জির গতি ও কর্মক্ষমতা
৫-জি প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গতি।
ডাউনলোড স্পিড: ৫-জিতে সর্বোচ্চ ডাউনলোড স্পিড ২০ গিগাবাইট পার সেকেন্ড (জিবিপিএস) পর্যন্ত হতে পারে, যা ৪-জির তুলনায় ১০-২০ গুণ বেশি। কারণ, ৪-জিতে সর্বোচ্চ ডাউনলোড স্পিড ১ জিবিপিএস।
আপলোড স্পিড: সর্বাধিক আপলোড স্পিড ১০ জিবিপিএস পর্যন্ত। যেখানে ৪-জি আপলোড স্পিড ১০০ এমবিপিএস।
লেটেন্সি: ৫-জির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অত্যন্ত কম লেটেন্সি, যা মাত্র ১ মিলিসেকেন্ডের কম হতে পারে। এর মানে আপনি ক্লিক করার প্রায় সঙ্গে সঙ্গে সাড়া পাবেন, যা গেমিং, রিমোট সার্জারি ও চালকবিহীন গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫-জির সুবিধাগুলো
১. সুপার ফাস্ট ইন্টারনেট
৫-জি এমন গতির ইন্টারনেট দেয়, যাতে ৪কে বা ৮কে ভিডিও কয়েক সেকেন্ডে ডাউনলোড করা যায়, ক্লাউড গেমিং সম্পূর্ণ ল্যাগ-মুক্ত হয় এবং লাইভ ভিডিও স্ট্রিমিং একেবারে বাধাহীন চলে।
২. সংযোগের ঘনত্ব
৫-জি একসঙ্গে ১০ লাখ ডিভাইস প্রতি বর্গকিলোমিটারে সংযুক্ত রাখতে পারে, যা আইওটি ডিভাইসের জন্য আদর্শ।
৩. স্মার্ট সিটি ও ইন্ডাস্ট্রি ৪.০
ট্রাফিক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং শিল্প উৎপাদনে ৫-জি বড় ভূমিকা রাখবে। এটি মেশিন ও রোবটকে রিয়েল-টাইমে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে।
৪. গেমিং ও বিনোদন
৫-জি ক্লাউড বেসড গেমিং, ভিআর বা এআর অ্যাপ্লিকেশন এবং মাল্টিপারসন লাইভ ভিডিও কনফারেন্সকে আরও দ্রুতগতির করে তুলবে।
আরও খবর পড়ুন:

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত ৮ হাজার ৬৮২টি সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর—রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)...
১৭ ঘণ্টা আগে
নোটিশে বলা হয়, গ্রামীণফোন নিজস্ব নেটওয়ার্কে অবৈধ কল প্রতিরোধে বাধ্যতামূলক সেলফ রেগুলেটরি প্রসেস এবং টেলিকম ফ্রড ম্যানেজমেন্ট ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে। এতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, সেলুলার মোবাইল সার্ভিসেস গাইডলাইন এবং অপারেটরের লাইসেন্সের একাধিক শর্ত লঙ্ঘন হয়েছে।
১ দিন আগে
ইন্টারনেট ও সেলুলার নেটওয়ার্ক ছাড়াই ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে বার্তা আদান-প্রদানকারী অ্যাপ্লিকেশন ‘বিটচ্যাট’ (Bitchat) সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। মাইক্রোসফটের মালিকানাধীন কোড হোস্টিং প্ল্যাটফর্ম ‘গিটহাব’-কে এই সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা স
১ দিন আগে
ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পোস্ট, মন্তব্য বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে দেশটির সরকার।
২ দিন আগে