
সাংবাদিককদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করায় ইউরোপীয় ইউনিয়নের পর এবার জাতিসংঘও সামাজিক যোগাযোগের মাধ্যমটির সমালোচনা করে এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এর মধ্যেই টুইটারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইইউ। এটা নিয়ে চলমান বিতর্কের মধ্যে গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) এক টুইটে জাতিসংঘ বলেছে, ‘মিডিয়ার স্বাধীনতা কোনো খেলনা নয়।’
জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশন্স সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের টুইটারে ‘যথেচ্ছভাবে’ স্থগিত করার খবরে তিনি খুবই বিরক্ত। ‘গণমাধ্যমের স্বাধীনতা কোনো খেলনা নয়। মুক্ত গণমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তিপ্রস্তর এবং ক্ষতিকারক তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার।’
গত শুক্রবার ইইউ কমিশনার ভেরা জোরোভা ইউরোপের নতুন ডিজিটাল সেবা আইনের অধীনে টুইটারের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। এ আইনে মিডিয়ার স্বাধীনতা এবং মৌলিক অধিকারকে সম্মানের কথা বলা হয়েছে। টুইটে ইলন মাস্ককে আরও সচেতন হতেও বলেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্কের সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদকও রয়েছেন। শুক্রবার তাঁরা নিজেদের অ্যাকাউন্ট স্থগিত দেখতে পান।
টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়া সাংবাদিকের তালিকায় দ্য ইন্টারসেপ্টের মিচা লি. ম্যাশেবলের ম্যাট বাইন্ডার ও ফ্রিল্যান্স সাংবাদিক অ্যারন রুপার এবং টনি ওয়েবস্টারও রয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমসের একজন মুখপাত্র টুইটারের এই পদক্ষেপকে ‘সন্দেহজনক ও দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘যাঁদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তাঁরা কেউই এই পদক্ষেপের কোনো ব্যাখ্যা পাননি।’
সিএনএন বলেছে, বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাকাউন্ট অযৌক্তিকভাবে বন্ধ করা উদ্বেগজনক, তবে আশ্চর্যজনক নয়। সিএনএন কর্তৃপক্ষ টুইটারের কাছে এই পদক্ষেপের ব্যাখ্যা চেয়েছে। সিএনএনের সাংবাদিক ডনি ও’সুলিভানের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তিনি বলেছেন, ‘টুইটারের এই পদক্ষেপ সাংবাদিকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যাঁরা মাস্কের অন্যান্য কোম্পানির সমালোচনা করে থাকেন।’
এসব অ্যাকাউন্ট বন্ধ করার পদক্ষেপের ব্যাপারে ইলন মাস্ক সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ‘সারা দিন আমার সমালোচনা করা অবশ্যই ভালো। তবে আমার লোকেশন ট্র্যাক করা এবং আমার পরিবারকে বিপন্ন করা নিশ্চয় ভালো কাজ নয়।’

মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
৬ ঘণ্টা আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
১২ ঘণ্টা আগে
কর্নওয়ালের ফালমাউথে একটি পুরোনো ব্যাংক ভবনের ভেতরে তখন চারপাশ কাঁপিয়ে বাজছে মিউজিক। ঘামে ভেজা তরুণ-তরুণীর ভিড়, আলো আর মিউজিকের তালে সবাই যেন এক অদ্ভুত সুরের জালে বন্দী। সেখানে ডিজে হিসেবে উপস্থিত রবার্ট (রস) অ্যাটকিনস স্পষ্ট অনুভব করেছিলেন—এই অভিজ্ঞতা শুধু একটি ডিজে নাইটের নয়
১৪ ঘণ্টা আগে
২০১২ সালের ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী ‘নিউজউইক’ ঘোষণা করে, প্রায় ৮০ বছরের মুদ্রণ-ইতিহাসের ইতি টেনে তারা ডিজিটাল-নির্ভর প্রকাশনায় যাবে। সেই বছরের ৩১ ডিসেম্বর সাময়িকীটির শেষ সংখ্যা ছাপা হয়। ২০১৩ সালে ‘নিউজউইক গ্লোবাল’ নামে ডিজিটাল-নির্ভর সংস্করণ প্রকাশিত হয়।
১৪ ঘণ্টা আগে