লিফট ব্যবহারের সুবিধা যেমন রয়েছে, তেমনি বিদ্যুৎ চলে গেলে বা লিফটে থাকাকালে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিপদের সম্মুখীন হতে হয়। তাই লিফট ব্যবহারের ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় জেনে রাখা জরুরি।
লিফটের সেন্সর কাজ করছে কি না, দেখে নিন। আজকাল সব লিফটেই সেন্সর থাকে। অর্থাৎ লিফটের দরজার লাইনের ওপর কোনো ব্যক্তির উপস্থিতি যাচাই করে লিফট খোলে বা বন্ধ হয়। অনেক সময় এই সেন্সর কাজ না-ও করতে পারে। সে ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে লিফটে ওঠার আগে দরজার মাঝ বরাবর বা পাশে হাত রাখবেন। এতে আগেই বুঝতে পারবেন, সেন্সর কাজ করছে কি না এবং সে অনুযায়ী পরিস্থিতি বুঝে লিফট ব্যবহার করবেন।
লিফটে উঠে যে ফ্লোরে যাবেন, সেই বাটন প্রেস করার পর দেখে নিন লিফটের ইমার্জেন্সি অ্যালার্ম এবং ইমার্জেন্সি স্টপ আছে কি না। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অথবা লিফটে যান্ত্রিক গোলযোগ হলে এই বাটনগুলো ব্যবহার করতে হতে পারে।
ফায়ার অ্যালার্ম বেজে উঠলে লিফট ব্যবহার করবেন না। এমন পরিস্থিতিতে ইমার্জেন্সি এক্সিটের জন্য যে সিঁড়ি রয়েছে, তা ব্যবহার করুন।
হঠাৎ লিফট বন্ধ হয়ে গেলে আতঙ্কিত হয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে ইমার্জেন্সি কল বাটন বা ইমার্জেন্সি ফোনকল করে বিষয়টি সমাধানের চেষ্টা করুন।
ভবনে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা ঘটলে বা ভূমিকম্প হলে লিফট ব্যবহার করবেন না।
সূত্র: সুইফটলিফটস ও অন্যান্য

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে হরহামেশা ভেসে ওঠে নিখুঁত ও আকর্ষণীয় চেহারার তরুণ-তরুণী। শুধু তা-ই নয়, অসম্ভব পেশিবহুল অ্যাথলেটদের ছবিও আমাদের অনেক সময় অবাক করে দেয়। প্রথম দর্শনে অনেককে দেখে সাধারণ মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
৪ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন কোনো নির্দিষ্ট গণ্ডিতে থেমে নেই। ভ্রমণ পরিকল্পনা করিয়ে নেওয়া থেকে শুরু করে গবেষণার কাজ—সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ছে বহুমাত্রিকভাবে। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের ব্যবহারও নতুন নয়। যা এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন প্যাড ও রোগীদের ডিজিটাল পর্দা পর্যন্ত পৌঁছে গেছে।
২৪ মিনিট আগে
শহুরে জীবনে নীরবতা এখন সোনার হরিণ। বাসার বাইরে গাড়ির হর্ন, নির্মাণকাজের শব্দ, রাস্তায় মানুষের কোলাহল—সব মিলিয়ে দিনের ব্যস্ততা শেষ হওয়ার পরও শব্দ থেকে মুক্তি মেলে না। অথচ ঘুম, বিশ্রাম কিংবা মনোযোগ দিয়ে কাজ করার জন্য প্রয়োজন নীরবতা।
৪৪ মিনিট আগে
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং শিল্পের বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটাতে আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ শীর্ষক ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের উদ্যোগে
১৩ ঘণ্টা আগে