গুগলে কি-ওয়ার্ড বা ছবির মাধ্যমে সহজেই যেকোনো কিছু খুঁজে বের করা যায়। এখন তা আরও সহজ করতে গুগলে যুক্ত হচ্ছে নতুন ফিচার, যার মাধ্যমে ছবি ও টেক্সট একসঙ্গে খুঁজে বের করতে পারবেন।
গত মে মাসে গুগল জানিয়েছিল, তারা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করছে। এটি সফল হলে অচিরেই ছবি ও লেখা একসঙ্গে সার্চ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গত বুধবার নতুন এই ফিচারের ঘোষণা দেওয়ার মাধ্যমে গুগল পরোক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও উন্নত করার বার্তাটিই দিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারের মাধ্যমে ই-কমার্স ও অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ে বড় ধরনের সুবিধা পাবে অ্যালফাবেট। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিশেষ ফিচার গুগল লেন্স সার্চ টুলসের অন্তর্ভুক্ত হবে।
কী করা যাবে এই নতুন ফিচারের মাধ্যমে? গুগলের সিনিয়র বাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন রয়টার্সকে বলেন, ‘ধরুন, আপনার কাছে একটি ডিজাইনের ছবি আছে। আপনি এই ডিজাইন ব্যবহার করা কোনো টি শার্ট গুগলে খুঁজতে চাইছেন। ওই ছবির ওপর “আমি এই ডিজাইনের টি শার্ট চাই” লিখে গুগলে সার্চ দিলে এই নতুন ফিচার আপনাকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে যাবে। শুধু টি শার্টই নয়, আপনি চাইলে একই ডিজাইনের মোজা, মগ বা আপনি যা চান, তা-ই খুব সহজে খুঁজে পাবেন। এ ক্ষেত্রে ব্যবহার করতে হবে গুগল লেন্স।’
এই নতুন ফিচার কোনো খোঁজার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও বেশি সহায়তা দেবে। কারণ, কখনো কখনো এমন অনেক জিনিস খুঁজতে হয়, যা শুধু ছবি বা শুধু লেখা দিয়ে খোঁজাটা কঠিন। এই ক্ষেত্রে ছবি ও লেখার সমন্বয়ে কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ধরুন আপনার বাইকের কোনো একটি অংশ ভেঙে গেছে বা অন্য কোনো কিছু নষ্ট হয়ে গেছে। সেই অংশটির ছবি তুলে ‘রিপেয়ার’ লিখে সার্চ দিলে গুগল আপনাকে এ সম্পর্কিত সমস্যা সমাধানের ভিডিওগুলো দেখাবে। সেখান থেকে সহজেই আপনি সমাধান খুঁজে নিতে পারবেন।
তা ছাড়া পণ্য কেনাও সহজ হয়ে যাবে ব্যবহারকারীদের জন্য। কারণ, কোনো পণ্যের নাম বা ছবির মাধ্যমে এখন শুধু ব্র্যান্ড নয় ওই পণ্য বিক্রি করা স্থানীয় ওয়েবসাইটের নাম খুব সহজেই পাওয়া যাবে গুগলে। ধারণা করা হচ্ছে, গুগলের নতুন এই ফিচারের কারণে ই-কমার্স সাইট আমাজন কিছুটা হলেও বিপাকে পড়বে।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে