ছবি বা ভিডিও আকর্ষণীয় করার জন্য অনেকেই ফিল্টার ব্যবহার করে থাকেন। ব্যক্তির রুচি ও স্টাইল প্রকাশ পায় এসব ফিল্টারের মাধ্যমে। রিল বা স্টোরিতে ব্যবহারের জন্য অনেকগুলো ফিল্টার ইনস্টাগ্রামেও রয়েছে। এগুলো খুঁজে বের করে খুব সহজেই নিজেদের কনটেন্টকে আরও নজরকাড়া করা যায়।
ইনস্টাগ্রামে কিছু ফিল্টার চোখের সামনেই থাকে। আবার কিছু ফিল্টার সার্চ করে খুঁজে পেতে হয়। ইনস্টাগ্রামের সব ফিল্টার খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।
২. ডান দিকের নিচে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এরপর ওপরের দিকে ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. ক্রিয়েট মেনু চালু হলে রিল বা স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এরপর ক্যামেরা আইকোনে ট্যাপের ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা চালু হবে।
৬. নিচের দিকে কতগুলো ফিল্টার দেখা যাবে। তবে আরও ফিল্টার পেতে ডান দিকে স্ক্রল করতে থাকুন এবং ম্যাগনিফাই আইকোন খুঁজে বের করুন।
৭. এই টুলের মাধ্যমে সবগুলো ফিল্টারসহ বিভিন্ন ক্যাটাগরি দেখা যাবে। ডানে-বাঁয়ে ও ওপরে-নিচে স্ক্রল করে পছন্দের ফিল্টারটি খুঁজে বের করুন।
৮. এই মেনুতে বাঁ পাশের কোনায় আরেকটি ম্যাগনিফাই আইকোনে ট্যাপ করে নিজের পছন্দের ফিল্টারের নাম দিয়ে সার্চ করুন। সার্চের ফলাফলে ফিল্টারটি দেখা যাবে এবং এতে ট্যাপ করে ফিল্টারটি ব্যবহার করা যাবে।
অন্যদের তৈরি ফিল্টার ব্যবহার করবেন যেভাবে
ইনস্টাগ্রামে অনেকই নিজেদের তৈরি ফিল্টার ব্যবহার করে থাকে। যদি আপনি তাদের ফিল্টার ব্যবহার করতে চান, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যাদের ফিল্টার ব্যবহার করতে চান, সেই প্রোফাইলে প্রবেশ করুন। এরপর তাদের পোস্টগুলোর ওপরে ডান দিকে স্ক্রল করুন এবং তিনটি স্টারযুক্ত আইকোনে ট্যাপ করুন। ফলে তাদের ফিল্টার গ্যালারি দেখা যাবে।
২. পছন্দের মতো ফিল্টার নির্বাচন ও ব্যবহার করুন। ফিল্টারটি সেভ করার জন্য ডান পাশে নিচের দিকে থাকা তিনটি ডট আইকোনে ট্যাপ করুন।
৩. সেভ করার পর ফিল্টারগুলো ওপরে উল্লেখিত ফিল্টার সার্চ মেনুর সেভ আইকোনে পাওয়া যাবে। তাই প্রয়োজনমতো যেকোনো সময়ে এগুলো ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
১১ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
১ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
১ দিন আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন...
৩ দিন আগে