আইফোন ১৫ সিরিজ বাজারে আসতে না আসতেই আইফোন ১৬ সিরিজের নতুন ফিচারের তথ্য ফাঁস হয়েছে। অ্যাপলের বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার এই তথ্য জানিয়েছে।
নতুন আইফোনে থাকছে ‘ক্যাপচার বাটন’ যার কোডনেম ‘প্রোজেক্ট নোভা’। এটি আইফোন ১৬ বিক্রির প্রধান কারণ হবে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার বাটনের একটু নিচে এটি থাকবে। বাটনটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সাধারণ মেকানিক্যাল বাটন নয়, ক্যাপাসিটিভ বাটন হিসেবে কাজ করবে। মেকানিক্যাল বাটনের মতো চাপ দিলে ক্যাপাসিটিভ বাটন সরে যায় না। ক্যাপাসিটিভ বাটনটি চাপ ও স্পর্শ টের এবং হ্যাপটিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে হ্যাপটিক প্রতিক্রিয়া (শক্তি, কম্পন বা গতি প্রয়োগ করে স্পর্শের অভিজ্ঞতা তৈরি করে) প্রদান করে।
আইফোন এসই মডেলের হোম বাটনের মত বাটনটি কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপাসিটিভ বাটনটিতে ফোর্স সেন্সর কার্যকারিতা থাকবে। ফোর্স সেন্সর প্রয়োগকৃত শক্তি শনাক্ত করে ও শক্তির মাত্রাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে।
আইফোন ১৫ প্রো তৈরির প্রথম দিকেও ‘বঙ্গ প্রজেক্টের’ আওতায় অ্যাপল ক্যাপাসিটিভ বাটন নিয়ে কাজ করে। যদিও পরে বিভিন্ন হার্ডওয়্যারজনিত সমস্যার জন্য এই প্রজেক্ট বাদ হয়ে যায়। এর ফলে অ্যাপলের ইঞ্জিনিয়াররা আইফোন ১৬ সিরিজে নতুনরূপে বাটনটি নিয়ে আসার সুযোগ পাবে।
ক্যাপচার বাটনটি আইফোন ১৬ সিরিজের সব মডেলেই থাকবে। নতুন বাটনটিসহ আইফোন ১৬ সিরিজে ক্যাপাসিটিভ অ্যাকশন বাটন থাকতে পারে। এই হ্যাপটিক অ্যাকশন বাটনটি ‘প্রজেক্ট অ্যাটলাস’ এর আওতাধীন এবং অ্যাকশন বাটনের মত একই ধরনের ডিজাইন থাকবে।
ক্যাপচার বাটন ও উন্নত অ্যাকশন বাটনের সঙ্গে আইফোন ১৬ সিরিজে নতুন ডিজাইনের ক্যামেরা বাম্প দেখা যাবে। আইফোন ১৬ এর মত উলম্ব ক্যামেরা বিন্যাস থাকতে পারে। প্রো মডেলগুলোয় স্ক্রিন সাইজ ৬ দশমিক ১ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ৬ দশমিক ৩ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৯ ইঞ্চি হতে পারে।
উল্লেখ্য যে, আইফোন ১৬ সিরিজ এখনো পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ডিজাইনগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই ক্যাপচার বাটন আইফোন ১৬ সিরিজে থাকবে নাকি তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে