২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২২ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে