টেনিস জগতের বহু কাঙ্ক্ষিত দ্বৈরথ হয়ে গেল গত রাতে। ফ্রেঞ্চ ওপেনের কোর্টে রাফায়েল নাদালেরই এগিয়ে থাকার কথা। কিন্তু খেলাটা রাতে হওয়ায় ফেবারিট হিসেবে উচ্চারিত হচ্ছিল নোভাক জোকোভিচের নাম। খোদ নাদালও এই সময়ে খেলতে রাজি ছিলেন না! কিন্তু লাল দুর্গের রাজা দেখিয়ে দিলেন, আগ্রাসন আর দৃঢ় সংকল্প থাকলে যেকোনো বাধা উতরে যাওয়া যায়।
রোলাঁ গারোয় রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন নাদাল। শুক্রবার ফাইনালে ওঠার পথে স্প্যানিশ মহাতারকার বাধা জার্মানির আলেক্সান্ডার জভেরেভ।
সোয়া ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ লড়াইয়ের ফল দেখলেই বুঝতে পারার কথা, জোকোভিচ ছেড়ে কথা বলেননি। প্রথম সেটটা নাদাল জিতলেও র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ঘুরে দাঁড়ান পরের সেটে। অথচ এই সেটে একসময় নাদাল এগিয়ে ছিলেন।
৬-৪ গেমে হারের পর রাতের ‘কমজোরি’র ব্যাপারটি শঙ্কা হয়ে উঁকি দিতে থাকে। কিন্তু নাদাল তৃতীয় সেটের পর সব শঙ্কা উড়িয়ে ১৪তম ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নেন নিজেকে।
জয়টা আবার নাদালের জন্য মধুর প্রতিশোধও। গত বছর এই জোকোভিচের কাছে শেষ চারে হেরে বিদায় নিতে হয়েছিল।
তবে অতীত ভুলে ৩৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড শুধু সামনে আনলেন গত রাতের ধ্রুপদি লড়াইকে, ‘জোকোকে হারানোর উপায় একটিই—শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সবটুকু নিংড়ে দিয়ে লড়ে যাওয়া। এমন লড়াইয়ের পর রাতটা আমার কাছে ভীষণ মায়াবী লাগছে। খুব আবেগঘনও।’

দুই গোল, এক অ্যাসিস্ট—পরিসংখ্যানটা এখানে রাফিনিয়ার। এলচেকে গত রাতে তিনি রীতিমতো নাচিয়ে ছেড়েছেন। তাঁর ছন্দে থাকার রাতে বার্সেলোনা দাপটের সঙ্গে শুরু করেছে নতুন মৌসুম।
১৮ মিনিট আগে
বাংলাদেশে এসে খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক ঢাকা সফরকে এই পরিকল্পনারই অংশ হিসেবে দেখা হচ্
২ ঘণ্টা আগে
সাবেক ২১ অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আবারও একটি চিঠি লিখেছেন। ইমরান খানের সুচিকিৎসার দাবিতে তাঁরা আবেদন জানিয়েছেন। চিঠিতে নির্দিষ্ট কিছু দাবিও জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে