এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামলেন। ইতালিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো ফাইনালে উঠে এসে।
সেই ফাইনালও জিতলেন ক্রেজিকোভা। দর্শক হয়ে আসা প্রিন্সেস অব ওয়েলসের সামনে পরলেন উইম্বলডনের নতুন রানির ‘মুকুট’। সেন্টার কোর্টে আজ পাওলিনিকে হারালেন ৬-২,২-৬ ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর গ্র্যান্ড স্ল্যামে পাওলিনির টানা দ্বিতীয় ফাইনালে হার। উইম্বলডনের আগে এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারেন ২৮ বছর বয়সী তারকা। প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে বসেন লড়াই করেও।

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২৩ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে