২০২৩ উইম্বলডনের ফাইনালের লড়াই হয়েছে সমানে সমানে। নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাস-গতকাল কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকাকে ‘সেরা প্রতিপক্ষ’ মানছেন জোকোভিচ।
৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকার ওপর পাল্টা ‘ম্যাজিক থিওরি’ প্রয়োগ করেন আলকারাস। পিছিয়ে পড়ে সচরাচর যেমন জোকো ঘুরে দাঁড়ান, দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস।
এবারের উইম্বলডনে ফাইনালের আগে জোকো, আলকারাস কারোরই পাঁচ সেট খেলার দরকার হয়নি। সর্বোচ্চ চার সেট পর্যন্ত লেগেছে। সরাসরি সেটেও দুজনে বেশ কিছু ম্যাচ জিতেছেন। যার মধ্যে সেমিফাইনালে জোকো সরাসরি সেটে হারিয়েছিলেন জ্যাক সিনারকে আর দানিল মেদভেদেভের বিপক্ষেও একইভাবে (সরাসরি সেট) সেমিতে জিতেছেন আলকারাস। আর ফাইনালের ইতিহাস তো সবারই জানা। রুদ্ধশ্বাস উইম্বলডন ফাইনাল শেষে জোকো বলেন, ‘সত্যি বলতে, তার মতো খেলোয়াড়ের বিপক্ষে আমি খেলিনি। রজার ও রাফার নিজের শক্তির জায়গা ও দুর্বলতা রয়েছে। কার্লোস পরিপূর্ণ এক খেলোয়াড়। খাপ খাইয়ে নেওয়ার দারুণ গুণ ক্যারিয়ারে দীর্ঘমেয়াদে সাফল্য পেতে সাহায্য করবে। সব সার্ফেসেই সে ভালো করবে।’
রাফায়েল নাদালের মুখোমুখি জোকোভিচ হয়েছেন ৫৯ ম্যাচে। আর রজার ফেদেরারের বিপক্ষে জোকো খেলেছেন ৫০ ম্যাচ। নাদাল, ফেদেরার-দুজনের সঙ্গেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জোকো। অন্যদিকে আলকারাসের বিপক্ষে ৩ ম্যাচ খেলে দুটোতেই হেরেছেন ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা। জোকোর মতে, আলকারাসের মধ্যে তাঁর (জোকো), নাদাল, ফেদেরার-টেনিসের সেরা তিন সেরা খেলোয়াড়েরই গুণ রয়েছে। সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘আলকারাসের খেলায় রজার, রাফা ও আমার-তিন জনের খেলার ছাপ রয়েছে। গত ১২ মাস মানুষেরা এসব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করছেন। আমি এই কথার সঙ্গে একমত। আমার মতে, তিন খেলোয়াড়ের সেরাটাই সে পেয়েছে।’

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২৩ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে