ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি ইগা সিয়াতেক। ফাইনালে কোকো গাফকে ৬-৩,৬-১ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন এই পোলিশ তারকা। মেয়েদের এককে তিনি যে এই মুহূর্তে বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে ফাইনালে সেটিরই প্রমাণ দিলেন।
এক ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে মার্কিন তারকা গাফকে দাঁড়াতেই দেননি সিয়াতেক। সত্যিকারের চ্যাম্পিয়নের মতো খেলেই জিতলেন শিরোপা। ২১ বছর বয়সী সিয়াতেক টুর্নামেন্টের শুরু থেকেই খেলে এসেছেন দাপটের সঙ্গে। ফাইনালে দেখালেন সেটির চূড়ান্ত প্রদর্শনী।
এর আগে সেমিফাইনালে রাশিয়ান প্রতিপক্ষ দারিয়া কাসাতকিনাকে হারিয়ে সিয়াতেক ছুঁয়েছিলেন ২০১৩ সালে সেরেনা উইলিয়ামসের গড়া টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড। ফাইনালে শিরোপা জিতে ছুঁলেন ২০০০ সালে সেরেনার বোন ভেনাসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড। তবে সিয়াতেকের স্বপ্নের আকাশটা আরও উঁচুতে। জয়ের ধারাটা এখনই থামাতে চান না তিনি।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। লাল কার্ড পেয়ে রেফারির দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আছেন নিষেধাজ্ঞার শঙ্কায়। এবার তাঁর সঙ্গে প্রেমিকার বিচ্ছেদের খবর প্রচার হয়েছে।
৬ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে গত সপ্তাহেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। বেনিন ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন এক বিদায়ী ভাষণ। এবার তিনি ভবিষ্যতের দশ তারকা ফুটবলার বেছে নিলেন। যাঁদের মধ্যে আছেন এক আর্জেন্টাইনও।
১ ঘণ্টা আগে
আবুধাবিতে একমাত্র টেস্টে প্রথম তিন দিনের খেলা শেষে বাংলাদেশই অনেকটা এগিয়ে। আফগানিস্তানের বিপক্ষে এরই মধ্যে ৩২৯ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লিটন দাস আজ ৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। মেহেদী হাসান মিরাজ শূন্য থেকে শুরু করবেন। বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের পাশাপাশি ডারবানে
১ ঘণ্টা আগে
প্রিয় দলকে সমর্থন দিতে দর্শকেরা কত কিছুই তো করেন। তারকা ফুটবলারের ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে ভক্ত-সমর্থকদের গ্যালারিতে উল্লাস করতে দেখা যায়। সেখানে গতকাল অ্যানফিল্ডের গ্যালারিতে দর্শকদের কলা দেখানোর বিষয়টি অনেককেই চমকে দিয়েছে।
২ ঘণ্টা আগে