বোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
আগের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলায় দুটি সেট ড্রপ করেছিলেন। আর আজ তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ২৬তম বাছাই টমাস মাচাখ। কিন্তু এদিনই নিজের সেরা ফর্ম নিয়ে হাজির হলেন জোকোভিচ। ইনহেলার নিয়েও দেখিয়ে দিলেন কেন তিনি জোকোভিচ। একটি সেট ড্রপ করেননি জোকোভিচ। জিতেছেন ৬-১,৬-৪, ৬-৪ গেমে। শেষ ষোলোয় ওঠার লড়াই জিততে জোকোর সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট। এ নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।
দ্বিতীয় সেট শুরুর আগে শ্বাসকষ্ট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন জোকোভিচ। নিতে হয় ইনহেলার। কিন্তু কোনো কিছুই তাঁর জয়যাত্রা আটকে রাখতে পারেনি। উল্টো কোর্টে দেখা দেখালেন কৈশোরীয় চাঞ্চল্য। তৃতীয় রাউন্ডে জয়ের পর বলেই দিলেন, ‘আমি ভালো খেলেছি। এই ফলাফল দেখে একটু অবাকই হয়েছি। ভাবতে পারিনি সরাসরি সেটে জিততে পারব।’ এরপর বললেন নিজের অস্বস্তির কথাও, ‘শারীরিকভাবে আমি ভালো অবস্থায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আমি আর ১৯ বছর বয়সী নই, প্রায় উনিশের দ্বিগুণের মতো।’
জোকোভিচের জয়ের দিনে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক নারী চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে পেটের পীড়ার কারণে প্রথম সেটের পর কোর্ট ছেড়ে যান জাপানের এই তারকা।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে