
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অনুষ্ঠানেই যান না কেন, আলোচিত ঘটনা না করে কি পারে! দুই মাস আগে পিএসজি-চেলসি ক্লাব ফাইনালের ফাইনালে তাঁর কাণ্ড ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এবার ইউএস ওপেনের ফাইনালে তাঁকে নিয়ে ঘটা একটি ঘটনা সাড়া ফেলে দিয়েছে ক্রীড়াঙ্গনে।
আর্থার অ্যাশের ফ্ল্যাশিং মিডোতে গত রাতে ২০২৫ ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছেন ইয়ানিক সিনার-কার্লোস আলকারাজ। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও। তাঁর নিরাপত্তা বাড়াতে গিয়ে ৩০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হয়েছে। ট্রাম্প যে ভাষণ দিয়েছেন, সেটা আর্থার অ্যাশের টিভি স্ক্রিনে প্রচারিত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাম্প ভাষণ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দর্শকেরা দুয়োধ্বনি দিতে শুরু করেন।
The U.S. Open just showed Donald Trump on the screen for a second time and he got booed for 30 seconds straight.
— First To Hear It (@firsttohearit) September 7, 2025
Fans are pissed off. This is the clip that he didn't want you to see. pic.twitter.com/AxJDCgNcLC
ইউএস ওপেনের ফাইনাল দেখতে যেখানে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেখানে ট্রাম্পের কারণে এমন জগাখিচুড়ি অবস্থা দেখে স্বাভাবিকভাবেই উপস্থিত দর্শকেরা বিরক্ত। ব্রুকলিনের প্রাইভেট কোম্পানিতে কাজ করা কেভিন দাবি করছেন, ট্রাম্পের কারণে তাঁর (কেভিন) ম্যাচ দেখতে দেড় ঘণ্টা দেরি হয়েছে। কেভিন বলেন, ‘শতভাগ দায়ী সে (ট্রাম্প)। ভীষণ স্বার্থপর একজন। তিনি জানতেন যে এ ধরনের ইভেন্ট (ইউএস ওপেন ফাইনাল) তার জন্য থেমে থাকবে। বিশেষ করে শহরের লোকেরা তাঁকে ঘৃণা করছেন।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘পার্কিং লটে গাড়ির জট বেঁধে গিয়েছিল। মানুষজন মাইলের পর মাইল হেঁটেছিলেন। সেলিব্রিটিদেরও অপেক্ষা করতে হয়েছিল সাধারণ মানুষের মতো।’
এর আগে ১৩ জুলাই ক্লাব বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল চেলসি। চ্যাম্পিয়ন চেলসির উদযাপনে ‘কাবাব মে হাড্ডি’ হয়ে দাঁড়িয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প। বিশ্বকাপের ট্রফি নিয়ে খেলোয়াড়দের উদযাপনের সময়ে সাধারণত আয়োজক বা পৃষ্ঠপোষকদের কেউ থাকেন না। খেলোয়াড়দের বাঁধভাঙা উচ্ছ্বাসে যেন বাধা না পড়ে, সে কারণেই অতিথিরা ট্রফি দিয়েই সরে আসেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সরে এলেও নাছোড়বান্দা ট্রাম্প দাঁড়িয়ে ছিলেন বিজয়ী চেলসির মাঝেই।
আলকারাজ-সিনার ফাইনাল শুরু হতে ৩০ মিনিট দেরি হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। প্রথম সেটে সিনারকে ৬-২ গেমে হারিয়ে দেন আলকারাজ। ইতালিয়ান টেনিস তারকা সিনার ৬-৩ গেমে জিতে ঘুরে দাঁড়ান। পরবর্তীতে টানা দুই সেট দাপটের সঙ্গে জিতে ২০২৫ ইউএস ওপেনের শিরোপা ঘরে তুললেন আলকারাজ। স্প্যানিশ টেনিস তারকা ৬-১, ৬-৪ গেমে জিতেছেন তৃতীয় ও চতুর্থ সেট।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
৯ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১০ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১১ ঘণ্টা আগে