কত দিন কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী ইউএস ওপেনের ফাইনালে খেলেন না! ছেলেদের বিভাগে আমেরিকান হিসেবে সবশেষ ফাইনাল খেলেছিলেন অ্যান্ডি রডিক, ২০০৯ সালে। মাঝখানে পেরিয়ে গেছেন ১৫টি বছর। দীর্ঘ এই সময় পর মার্কিনদের আশা নিয়ে এবার ইউএস ওপেনের ফাইনালে উঠলেন টেলর ফ্রিটজ।
এবার এক আমেরিকান ফাইনালে যে উঠছেন, সেটি নিশ্চিত হয়েছিল সেমিফাইনালের লাইনআপ ঠিক হওয়ার মধ্য দিয়েই। শেষ চারে ফ্রিটজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন আরেক আমেরিকান ফ্রান্সেস তিয়াফোকে। গত রাতে হওয়া সেই সেমিফাইনালে ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে জিতেছেন ফ্রিটজ।
সেমিফাইনালে জয়ের পর ফ্রিটজের লক্ষ্য এখন শিরোপা। বললেন, ‘(সেমিফাইনালে) নিজেকে উজাড় করে দিয়েছি। না জিতলে আজীবন আফসোস করতে হতো। ফাইনালেও আমি একইভাবে, নিজেকে নিংড়ে দিয়ে খেলতে চাই।’
ফাইনালে ফ্রিটজের প্রতিপক্ষ এই প্রজন্মের আরেক টেনিস সেনসেশন ইয়ানিক সিনার। শীর্ষ বাছাই ইতালিয়ান এই প্রতিযোগী সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারকে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়েছেন। ফ্রিটজের মতো এটি ইউএস ওপেনে প্রথম ফাইনাল সিনারেরও।
ফাইনালে উঠেই মার্কিনদের ১৫ বছরের অপেক্ষা ঘুচিয়েছেন ফ্রিটজ। ফাইনাল জিতলে ঘোচাবেন ২১ বছরের অপেক্ষাও। ২০০৩ সালের পর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোনো আমেরিকান পুরুষ প্রতিযোগী যে চ্যাম্পিয়ন হতে পারেনি।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৭ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৪ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৩ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে