প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পর নোভাক জোকোভিচ প্রথম কোর্টে নেমেছিলেন গত পরশু ইউএস ওপেনে। জয়ে দিয়েই সার্বিয়ান তারকা শুরু করেছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম। মলদোভার রাদু অ্যালবটকে হারিয়ে দিয়েছেন ৬-২,৬-২, ৬-৪ গেমে। তবে হার্ড কোর্টের এই ম্যাচে দেখা যায়নি চিরচেনা উচ্ছ্বসিত জোকোভিচকে।
এই দেখা না যাওয়ার কারণ হয়তো তাঁর লাগাতার টেনিস খেলে যাওয়া। গত মে মাসে ৩৭ বছর বয়সে পা রেখেছেন। এই বয়সে লাগাতার খেলে যাওয়ার একটা ধকল তো আছেই। সেটাই আর্থার অ্যাশ স্টেডিয়ামে দেখা গেল জোকোভিচের খেলায়। নড়ন-চড়নে নেই আগের সেই চাঞ্চল্য। নিখুঁত খেলাটাও খেলতে পারেননি। ৪০টি আনফোর্স এরর করেছেন, ডাবল ফল্ট ১০ টি।
এখানেই শেষ নয়, প্রথম সার্ভে রাদু আলবটের সাফল্য যেখানে ৭২ শতাংশ, সেখানে প্রথম সার্ভে জোকোভিচের সাফল্য মাত্র ৪৭ শতাংশ। সেরা ছন্দে ছিলেন না বলেই ১৩৮ র্যাঙ্কধারী আলবটের বিপক্ষে জিততে জোকোর সময় লেগেছে ২ ঘণ্টা ৭ মিনিট। তবে নিজের খেলা নিয়েই খুব অতৃপ্ত নন ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘কিছু ক্ষেত্রে এদিক-ওদিক হয়েছে। অলিম্পিকে ক্লে কোর্টে খেলে আসার পর এখানে খেলতে হয়েছে হার্ড কোর্টে। তাই একটু এদিক-ওদিক হতেই পারে।’
পরশুর জয়ে আর্থার অ্যাশ স্টেডিয়ামে সবচেয়ে বেশি জয়ে রজার ফেদেরারকে ছুঁয়ে ফেলেছেন জোকোভিচ। এখানে ৮৯টি জয় ছিল সুইস কিংবদন্তির। পরশুর জয়টি জোকোভিচেরও ৮৯ তম জয়। তবে ছেলেদের টেনিসে ইউএস ওপেনে এটাই সবচেয়ে বেশি জয়ের রেকর্ড নয়। রেকর্ডটি ৯৮টি জয়ের, সেটি আমেরিকান টেনিস গ্রেট জিমি কনর্সের।
টেনিসে যে কটি রেকর্ড এখনো অধরা জোকোর, সেটির একটি আর্থার অ্যাশ স্টেডিয়ামে কনর্সের বেশি জয়। তবে কর্নসের এই রেকর্ডটিকেও একদিন নিজের করে ফেলবেন বলে আশা করা হচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২৪ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩৮ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে
আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে