
মাঠে আবেগে কেঁদে ফেলা রজার ফেদেরারের কাছে নতুন কিছু নয়। এবারও তিনি কাঁদলেন। তবে উপলক্ষটা ভিন্ন। হল অব ফেমে জায়গা পাওয়ায় চোখের পানি ধরে রাখতে পারেননি সুইস এই টেনিস কিংবদন্তি।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে গতকাল টেনিসের হল অব ফেমে ভূষিত হলেন ফেদেরার। মঞ্চে দাঁড়িয়ে কথা বলবেন কী করে, চোখের পানি মুছতেই মুছতেই গেছে সময়। ভক্ত-সমর্থক, সতীর্থদের কাছ থেকে এমন সম্মান-ভালোবাসা পেয়ে রীতিমতো অভিভূত তিনি। সুইস এই টেনিস কিংবদন্তি বলেন, ‘‘এটি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। তাঁরা এটিকে ‘হল অব ফেম’ বলেন। কিন্তু খ্যাতি কখনোই আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল এমন কিছু করে জীবন কাটানো, যেটাকে আমি ভালোবাসি। যাদের আমি ভালোবাসি, তাদের সঙ্গে সেই ভালোবাসার কাজটি ভাগ করে নেওয়া।’’
২০২২ সালে টেনিস থেকে অবসর নিয়েছেন ফেদেরার। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। এ ছাড়া মাস্টার্স কাপের শিরোপা জিতেছেন আটবার। ২০ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ডও। উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন—এই চার গ্র্যান্ড স্লামের চারটির ফাইনালেই খেলেছেন তিন মৌসুমে। এক মৌসুমে দুই বা ততোধিক গ্র্যান্ড স্লাম জিতেছেন চারবার।
গতকাল হল অব ফেমের অনুষ্ঠানে ফেদেরার পরিসংখ্যান ছাপিয়ে তাঁর খেলোয়াড়ি জীবনের কিছু স্মৃতিচারণও করেছেন। ৪৫ বছর বয়সী টেনিস তারকা বলেন, ‘মেজর শিরোপার সংখ্যা বা বিশ্বের এক নম্বরে থাকার সপ্তাহের মতো প্রচলিত পরিসংখ্যানের কথা বলছি না। আমি এমন সংখ্যার কথা বলছি, যেগুলো আসলে একটি ছবি তুলে ধরে। ১৯৯৮ সাল থেকে—যখন আমি প্রথম এটিপি ট্যুরে খেলতে শুরু করি—২০২২ সালে অবসর নেওয়া পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি হেডব্যান্ড পরেছি। যা (বিয়র্ন) বোর্গ ও (জন) ম্যাকএনরোর মিলিত সংখ্যার চেয়েও বেশি।’
শুধু হেডব্যান্ড পরার মতো চমকের কথা নয়, গতকাল আরও একটি সংখ্যা বলে ফেদেরার উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন। সুইস টেনিস তারকা বলেন, ‘যদি এটাকেও (পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড) চমকপ্রদ মনে হয়, তাহলে বলব, আমি সম্ভবত সাত হাজার জোড়ারও বেশি মোজা পরেছি। আমার অধিকাংশ প্রতিপক্ষের তুলনায় এটা সম্ভবত দ্বিগুণেরও বেশি। কারণ’ আমি একসঙ্গে দুই জোড়া মোজা পরতাম।’

অ্যাস্টন ভিলার সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।
৩৮ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে এমনিতেই কঠিন অবস্থায় রয়েছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে ৩৫৭ রানের বিশাল লিড নিয়ে এগিয়ে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে সফরকারী দলে বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে ইমাম উল হকের চোট।
১ ঘণ্টা আগে
লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের খেলা যতটা না হচ্ছে, সেটার চেয়ে বৃষ্টির দাপট দেখা যাচ্ছে বেশি। কখন সূর্যের এক ঝলক দেখা যাবে লন্ডনের আকাশে, সেই আশায় অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। এরই মধ্যে গতকাল তৃতীয় দিনের খেলা শেষে এমন ঘটনা ঘটেছে, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ নাসের হুসেইন।
১ ঘণ্টা আগে
দুই দিন আগে জাতীয় দলের ম্যানেজার নিয়ে বাফুফের ভেতরে যে আলোচনা ও চাপ তৈরি হয়েছিল, এবার সেটারই অবসান হলো। ফিফা আসিয়ান কাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম। আগের ম্যানেজার আমের খানকে পুরোপুরি সরিয়ে না দিয়ে দেওয়া হয়েছে টিম কো-অর্ডিনেটরের দায়
২ ঘণ্টা আগে