
লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠের খেলা যতটা না হচ্ছে, সেটার চেয়ে বৃষ্টির দাপট দেখা যাচ্ছে বেশি। কখন সূর্যের এক ঝলক দেখা যাবে লন্ডনের আকাশে, সেই আশায় অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। এরই মধ্যে গতকাল তৃতীয় দিনের খেলা শেষে এমন ঘটনা ঘটেছে, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ নাসের হুসেইন।
তিন দিন মিলিয়ে লর্ডস টেস্টে ১৫০.৫ ওভার খেলা হয়েছে। সেই হিসেবে এক দিনেরও বেশি সময় খেলা হয়নি পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে। গতকাল তৃতীয় দিনের খেলা শেষ হতে নির্ধারিত সময় থেকে যখন এক ঘণ্টারও বেশি বাকি, তখনই দিনের খেলা ইতি টানা হয়েছে। আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি নাসের। স্কাই স্পোর্টস ক্রিকেটকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই একটা তামাশা। সত্যি বলছি—একটা তামাশা। এটা অবিশ্বাস্য সিদ্ধান্ত। সত্যিই তাই।’
বৃষ্টির কারণে গতকাল তৃতীয় দিনেও খেলা বারবার বিঘ্নিত হয়েছে। প্রথম সেশন তো বৃষ্টিতে ভেসে গেছে। সর্বসাকল্যে ১৪৯ বল (২৪.৫ ওভার) মাঠে গড়িয়েছে গতকাল। স্থানীয় সময় বিকেল ৫টা ৮ মিনিটে আকাশ পরিষ্কার হতে থাকে। মাঠকর্মীরা আংশিকভাবে কাভার সরিয়ে ফেলেন। তখন মাঠের দুই আম্পায়ার পল রাইফেল ও আলাউদ্দিন পালেকের দিনের খেলা শেষ ঘোষণা করেন।
লর্ডসে শেষ বিকেলে উপস্থিত থাকা ভক্ত-সমর্থকদের কেউ কেউ তৃতীয় দিনের খেলা তাড়াতাড়ি শেষ করার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। অনেক দর্শক ক্ষুব্ধ হয়ে দুয়োধ্বনি দিয়েছেন। দর্শকদের মনের অবস্থা বুঝতে পারছেন নাসের। স্কাই স্পোর্টস ক্রিকেটকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘এই দর্শকেরা সারা বিকেল অপেক্ষা করেছেন। বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন। এখন দূরে আকাশে ঝকঝকে নীল দেখা যাচ্ছে। আর ৫ মিনিটের মধ্যে এখানে রোদ উঠবে।’
বিকেলের দিকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে গতকাল। সাধারণত স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দিনের খেলা শেষ হয়। কিন্তু ৮২ মিনিট আগে তৃতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়েছে। এত আগেভাগে খেলা শেষ হওয়া মানতেই পারেননি নাসের।
আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও কেন খেলা চালিয়ে যাওয়া হলো না, সেটা বুঝতেই পারছেন না নাসের। স্কাই স্পোর্টস ক্রিকেটকে ইংল্যান্ডের এই ধারাভাষ্যকার বলেন, ‘কী হচ্ছে, আমার কোনো ধারণাই নেই। আর দর্শকদেরও মনে হয় না কোনো ধারণা আছে। গত ৮ ঘণ্টার মধ্যে এখনই সবচেয়ে পরিষ্কার আবহাওয়া। বৃষ্টি হচ্ছে না। কভার সরিয়ে খেলা শুরু করুন। এটাই আজকের (গতকাল) সেরা পরিস্থিতি। অথচ কেউ কিছুই করছেন না।’
হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন ইংল্যান্ড। সমতায় ফিরতে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। কিন্তু তারাই পড়েছে বেকায়দায়। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান করেছে ইংল্যান্ড। ১৮০ রানের লিডসহ তাদের স্কোর ৩৫৭ রান।

৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
৪১ মিনিট আগে
জাতীয় লিগের (এনসিএল) ম্যাচ খেলতে ঢাকা থেকে রাজশাহীতে যাওয়ার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের চার খেলোয়াড়ের আটটি লাগেজ গায়েব হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাড়া করা কাভার্ড ভ্যানে দলের খেলোয়াড়দের ৫৪টি লাগেজ রাজশাহীতে আনা হচ্ছিল। গতকাল বুধবার সকালে কাভার্ড ভ্যানটি রাজশাহী এসে পৌঁছায়। তখন
১ ঘণ্টা আগে
এবারও বিগ ব্যাশে সেই পুরোনো ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলবেন রিশাদ হোসেন। বাংলাদেশের তারকা লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৭ ঘণ্টা আগে