Ajker Patrika

আসিয়ান কাপে বদলে গেল বাংলাদেশের ম্যানেজার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আসিয়ান কাপে বদলে গেল বাংলাদেশের ম্যানেজার
বদলে গেল বাংলাদেশ দলের ম্যানেজার। ছবি: সংগৃহীত

দুই দিন আগে জাতীয় দলের ম্যানেজার নিয়ে বাফুফের ভেতরে যে আলোচনা ও চাপ তৈরি হয়েছিল, এবার সেটারই অবসান হলো। ফিফা আসিয়ান কাপে জাতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম। আগের ম্যানেজার আমের খানকে পুরোপুরি সরিয়ে না দিয়ে দেওয়া হয়েছে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিজ্ঞপ্তি অনুযায়ী আসিয়ান কাপে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন। আর দলের ম্যানেজার আমিরুল ইসলাম। টিম কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন বাফুফের জাতীয় দল কমিটির সদস্য আমের খান।

গত ২৮ আগস্ট জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার পদ নিয়ে একাধিক নির্বাহী সদস্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন আমিরুল ইসলামও ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব দেওয়া হলো।

এর আগে প্রায় দেড় বছর জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আমের খান। তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় তাঁর নিয়োগ নিয়ে ফেডারেশনের ভেতরে প্রশ্ন ছিল।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত