
এর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
ফ্রান্সের গায়েল মনফিলস তৃতীয় রাউন্ডে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে। আর তাঁর স্ত্রী ইউক্রেনের এলিনা সভিতোলিনাও মেয়েদের বিভাগে হারিয়েছেন ইতালির জেসমিন পাওলিনিকে। তৃতীয় রাউন্ডে দুজনেই হারিয়েছেন নিজ নিজ বিভাগের চতুর্থ বাছাইকে। কাকতালের শেষ এখানেই নয়।
মনফিলস কিংবা সভিতোলিনা—দুজনেই খেলেছেন মার্গারেট কোর্ট অ্যারেনার কোর্টে এবং প্রথম সেট হেরে নিজ নিজ খেলায় পিছিয়ে পড়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে দুজনেই নিশ্চিত করেছেন প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড। মনফিলস ৩-৬, ৭-৫, ৭-৬ (৭ /১), ৬-৪ গেমে জিতেছেন, আর সভিতোলিনার জয় ২-৬, ৬-৪, ৬-০ গেমে।
প্রথমে ফ্রিটজে হারান স্বামী মনফিলস। এর এক ঘণ্টা পর সভিতোলিনা জেতেন পাওলিনির বিপক্ষে। স্ত্রী খেলা অবশ্য কোচের বক্সে থেকে দেখেছেন মনফিলস। তো একই দিনে স্বামী-স্ত্রীর বড় দুটি জয়, অনুভূতিটা কেমন? এমন প্রশ্নে সভিতোলিনার উত্তর, ‘পাগলাটে লড়াই ছিল এটি। আমার স্বামীর জয়ে অনুপ্রাণিত হয়েছি আমি। আমি সেই ম্যাচের কিছুটা দেখেছি, (দেখার) সুযোগটা হাতছাড়া করাটা কঠিন ছিল।’
গতকালের জয়ে মনফিলস একটা জায়গায় রজার ফেদেরারের পাশে নাম লিখিয়েছেন। ২০০৮ সালে রজার ফেদেরারের পর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন ৩৮ বছর বয়সী মনফিলস। ২০০৮ সালে রোঁলা গারোয় কোয়ার্টার ফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে দেওয়ার পর র্যাঙ্কিংয়ের সেরা পাঁচের কোনো খেলোয়াড়কে হারালেন মনফিলস।

দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
২ ঘণ্টা আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
২ ঘণ্টা আগে