
কোকেন সেবনের শাস্তি পেয়েছেন নিক কিরগিওস। এক মাসের নিষেধাজ্ঞাও মেনে নিয়েছেন। আপাতত তিনি আছেন টেনিস কোর্টের বাইরে। অস্ট্রেলিয়ার এই টেনিস তারকার ব্যাপারে আজ টেনিসের অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) এ তথ্য জানিয়েছে।
কিরগিওস এক মাসের শাস্তি মেনে নিয়েছেন। আপাতত তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সবকিছু শেষে কোর্টে ফিরতে পারবেন অস্ট্রেলিয়ার এই টেনিস তারকা। আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ) ওয়াডা স্বীকৃত এক পরীক্ষাগারের একজন স্বাধীন বৈজ্ঞানিক বিশেষজ্ঞের পরামর্শ দিয়েছিল। সেই বিশেষজ্ঞ জানিয়েছেন, কিরগিওসের নমুনায় পাওয়া কোকেনের মাত্রার সঙ্গে তাঁর দেওয়া ব্যাখ্যার সামঞ্জস্য রয়েছে।
কোকেন সেবনের কারণে ওয়াডার নিয়মভঙ্গের দায়ে সাধারণত তিন মাস নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে কোনো খেলোয়াড় চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়ার অঙ্গীকার করলে সেই নিষেধাজ্ঞা কমিয়ে এক মাস করা যেতে পারে। মায়োর্কায় খেলার আগে এক রাতে বাইরে গিয়ে তিনি কেন কোকেন সেবন করেছিলেন, সেই ব্যাখ্যা দিয়েছেন।
২২ জুন মায়োর্কায় একটি এটিপি ইভেন্টে তিনি ডোপিং পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। আইটিআইএ গত ৪ আগস্ট তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। তখন তিনি স্বীকার করেছিলেন তাঁর ভুলের কথা। আইটিআইএ জানিয়েছে, কিরগিওস একটি চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়েছেন। সেই অনুযায়ী কার্যক্রমটি সম্পন্ন করার শর্তে তাঁর নিষেধাজ্ঞা আজ শেষ হওয়ার কথা। মায়োর্কা ইভেন্ট থেকে পাওয়া পুরস্কারের অর্থ এবং র্যাঙ্কিং পয়েন্টও তাঁকে হারাতে হবে।
গ্র্যান্ড স্লামে কিরগিওসের সর্বোচ্চ সাফল্য ২০২২ উইম্বলডন। সেবার ফাইনালে উঠে অবশ্য চ্যাম্পিয়ন হতে পারেননি। অস্ট্রেলিয়ান টেনিস তারকা হেরেছিলেন নোভাক জোকোভিচের কাছে। সে বছর (২০২২) ডাবলসে জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

টেনিসের ব্যস্ত সূচি নিয়ে সোচ্চার কার্লোস আলকারাস। একের পর এক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গিয়ে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়ছে বলে মনে করেন স্প্যানিশ তারকা। ভবিষ্যতে তাই চোট এড়াতে নিয়মিত বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
৫ মিনিট আগে
শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম কোয়ার্টারেই দুই দল দুটি করে গোলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ছিল। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়েও গিয়েছিল বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত সেই এগিয়ে যাওয়াটা ধরে রাখতে পারেনি তারা। ৩–২ গোলে চীনের কাছে হেরে জুনিয়র (অনূর্ধ্ব-২০) হকি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ।
৮ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের পর বদলে গেছে আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক সূচির পরিকল্পনা। তারকা ফরোয়ার্ডকে ঘিরে এশিয়া সফরের যে পরিকল্পনা করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), সেটি এখন বাতিল হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ নাম তো এমনি এমনি বসেনি পাকিস্তানের নামের সঙ্গে। মাঠের পারফরম্যান্সের মতোই অবস্থা পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি)। কোচ আসেন, কোচ যান। শুধু তাই নয়, অধিনায়ক পরিবর্তনের ঘটনাও ঘটে নিয়মিত। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জ্যাসন গিলেস্পি তোপ দাগলেন পিসিবির নির্বাচকের ওপর।
২ ঘণ্টা আগে