ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—একই প্রতিপক্ষ যখন আবার মুখোমুখি হয়, তখন বহুল প্রচলিত কথারও পুনরাবৃত্তি হয়। উইম্বলডনের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচ। প্রতিশোধ তো বটেই, জোকোভিচের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি।
২০২৩ ইউএস ওপেন জিতে পুরুষ এককের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। শুধু পুরুষদের মধ্যেই, পুরুষ-নারী সব মিলিয়েই গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে সার্বিয়ান টেনিস তারকা। নারী এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। ২০২৪ উইম্বলডন জিতলে সব মিলিয়ে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড নিজের করে নেবেন জোকোভিচ। উইম্বলডনের শিরোপার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবেন আলকারাস ও জোকোভিচ।
উইম্বলডনের দুটি সেমিফাইনালই হয়েছে গতকাল। প্রথম সেমিফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন আলকারাস। লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। আলকারাসের বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে জেতেন মেদভেদেভ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাসের। ৬-৭,৬-৩, ৬-৪,৬-৪ গেমে মেদভেদেভকে হারিয়ে ফাইনালে ওঠেন আলকারাস। দ্বিতীয় সেমিফাইনালে একদম হেসেখেলে জিতেছেন জোকোভিচ। ইতালির লরেনৎসো মুসেত্তিকে ৬-৪,৭-৬, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডন ফাইনালের টিকিট কাটেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখার পর বেহালা বাজানোর মতো উদযাপন করেন।
২০২৩ উইম্বলডনে জোকোভিচকে হারিয়েছিলেন আলকারাজ। এক বছর পর আবারও যখন একই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি তাঁরা, জোকোভিচ স্মরণ করলেন অতীত ইতিহাসের কথা। সার্বিয়ান টেনিস তারকা সেমিফাইনাল শেষে বলেছেন, ‘উইম্বলডন ফাইনালে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে আমাকে এরই মধ্যে সে এখানে হারিয়েছে। কোনো অংশে লড়াই কম হবে বলে মনে করছি না।’
২০২২ ইউএস ওপেন, ২০২৩ উইম্বলডন, ২০২৪ ইউএস ওপেন—এরই মধ্যে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন আলকারাস। ২১ বছর বয়সী টেনিস তারকার ক্যাবিনেটে অনেক গ্র্যান্ড স্লাম আসবে বলে মনে করেন জোকোভিচ, ‘আমার দেখা ২১ বছর বয়সী অন্যতম সেরা তারকা সে। নিঃসন্দেহে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সে অনেক গ্র্যান্ড স্লাম জিতবে। তবে দুদিনের মধ্যে না। যখন আমি অবসরে যাব, তখন সে জিতবে।

হার কেবল সময়ের ব্যাপার ছিল বরিশালের। দেখার ছিল ইনিংস হার এড়িয়ে কত দূর যেতে পারে তারা। কিন্তু খুলনার কাছে অসহায় আত্মসমর্পণ করে বরিশাল। শেখ আবু নাসের স্টেডিয়ামে তিন দিনেই ইনিংস ও ১৩৫ রানে জিতেছে খুলনা।
২৩ মিনিট আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০০ রান করেছেন তাইবুর রহমান। লাল বলের ক্রিকেটে আজ করলেন আরও এক সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের দরজা এখনো খুলতে পারেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
১ ঘণ্টা আগে
আর মাত্র এক ম্যাচ। সেই ম্যাচের অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়েই যে বলা, সেটা অনেকেই অনুমান করতে পেরেছেন। সতীর্থদেরও যেন তর সইছে না এই ম্যাচের জন্য। তাঁকে হাসিমুখে বিদায় দিতে প্রস্তুত পুরো আর্জেন্টিনা।
২ ঘণ্টা আগে
জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে