ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
৩৬ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে