কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২৩ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে