টেনিস কোর্টে একের পর এক রেকর্ড গড়েছেন নোভাক জোকোভিচ। ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট মিলে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে এবারের ইউএস ওপেন শুরু করেছেন দুর্দান্তভাবে। তবু তিনি মনে করছেন, অচেনা প্রতিপক্ষের বিপক্ষে জয়টা অত সহজ ছিল না।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মলদোভার রাদু অ্যালবতের মুখোমুখি হয়েছেন জোকোভিচ। মলদোভার এই প্রতিপক্ষের বিপক্ষে এবারই প্রথম খেলেছেন জোকো। প্রথম দেখাতেই অ্যালবতের বিপক্ষে সরাসরি সেটে (৬-২,৬-২, ৬-৪ গেমে) জিতেছেন জোকোভিচ। তবে জোকোর জয়টা যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়। ৩৭ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকাকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে। টানা ম্যাচের মধ্যে আছেন দেখেই হয়তো এই ক্লান্তি। অ্যালবতের বিপক্ষে জোকোর ডাবল ফল্ট হয়েছে ১০ টি। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী তারকার প্রথম সার্ভের ৪৭ শতাংশ ঠিকমতো হয়েছে। প্রথম রাউন্ডের ম্যাচ শেষে ইএসপিএনকে জোকো বলেন, ‘আমার মনে হয়েছে আজ রাতে অনেক বিপদ ছিল। মনে হচ্ছিল যে ছোট ভাইয়ের জন্য প্রতিশোধ নিচ্ছি।’
২৪ গ্র্যান্ড স্লাম জিতে অস্ট্রেলিয়ার নারী টেনিস তারকা মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে শীর্ষে জোকোভিচ। সর্বোচ্চ ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকো। সার্বিয়ান টেনিস তারকা ইউএস ওপেন জিতেছেন চারবার। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ছেলেদের টেনিসে স্বর্ণপদক জিতে ক্যারিয়ার গোল্ডেন স্লাম জিতেছেন জোকো।
ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতলেও এ বছর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ। জুলাইয়ে অনুষ্ঠিত এ বছরের উইম্বলডনে হেরেছেন স্পেনের কার্লোস আলকারাসের কাছে। ইউএস ওপেন জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জোকো জিততে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল তাঁর (জোকো) প্রতিপক্ষ আরেক সার্বিয়ান লাসলো ডিজেরে। ২০১৭ থেকে শুরু করে প্রত্যেক বছর কমপক্ষে একটি করে গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকো।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২৫ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩৯ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে
আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে