ফ্রেঞ্চ ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিয়ে জিতেছিলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৪ ঘণ্টা ২৯ মিনিটের ম্যাচ জয়ের পর গত কাল চতুর্থ রাউন্ডেও দিতে হয়েছে ম্যারাথন দৌড়। ৪ ঘণ্টা ৩৯ মিনিটের ম্যারাথন লড়াইয়ে অবশ্য মহাকাব্যিক জয় পেয়েছেন সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক।
কিন্তু আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনডোলার বিপক্ষে ৬-১,৫-৭, ৩-৬,৭-৫, ৬-৩ গেমে জয়ের পরেও কোনো লাভ হলো না জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেন থেকে যে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। সার্বিয়ান তারকার নাম প্রত্যাহার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, ‘ডান হাঁটুর পেশি ছিঁড়ে যাওয়ায় রোঁলা গারো থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জোকোভিচ।’
গতকাল কোর্টে বেশ কয়েকবার পিছলে পড়ায় হাঁটুতে ব্যথা পান জোকোভিচ। এ নিয়ে কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, ‘ছেলেরা খুব ভালো কাজ করেছে। আমাদের থেকে আপনারা ভালো জানেন। এটা মোটেও পিচ্ছিল ছিল না, আর বিপজ্জনকও নয়। সাবাশ, সুপারভাইজার এবং সবাইকে। গ্রাউন্ডস স্টাফ, সাবাশ।’
সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছিলেন জোকোভিচ। সার্বিয়ান তারকা বলেছিলেন, ‘জানি না আগামীকাল কী ঘটবে অথবা কোর্টে নামতে পারব কিনা। তবে আশা করছি নামব। এখন দেখা যাক কী ঘটে।’
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এমআরআই পরীক্ষা করানোর পর জানা গেল জোকোভিচের শঙ্কাটাই সত্যি। এতে ক্যাপসার রুডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা হচ্ছে না আর। টুর্নামেন্ট শেষ হওয়ায় জনিক সিনারের কাছে শীর্ষস্থানও হারিয়েছেন জোকোভিচ।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১০ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৮ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৬ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে