
গ্র্যান্ড স্লামের শিরোপা কোকো গফের কাছে নতুন নয়। ২০২৩ সালে জেতেন ইউএস ওপেনের শিরোপা। রোলাঁ গারোতে গত রাতে জিতলেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্ল্যান্ড স্লাম জিতলেন। চ্যাম্পিয়ন হয়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না আমেরিকান টেনিস তারকা।
রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছেন আরিনা সাবালেঙ্কা ও গফ। যিনিই জিততেন, তিনিই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতেন ফ্রেঞ্চ ওপেনে। শেষ পর্যন্ত সাবালেঙ্কাকে কাঁদিয়ে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি বনে গেলেন গফ।
চ্যাম্পিয়ন হয়ে ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেন গফ। আবেগি বার্তায় আমেরিকান নারী টেনিস তারকা লেখেন, ‘ওয়াও। এটা আমার কাছে অনেক কিছু। ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন। এই মুহূর্তটার জন্য অনেক কষ্ট করেছি। এই শিরোপা পাওয়াটা অবাক করার বিষয়ই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমি এখনো ঘোরের মধ্যে আছি।সত্যি বলতে বুঝতে পারছি না কী বলব। এখন শুধু ধন্যবাদ ছাড়া আর কিছুই বলতে পারছি না। স্বপ্ন ছুঁতে গিয়ে কখনো হাল ছাড়বে না।’
wow.
— Coco Gauff (@CocoGauff) June 7, 2025
this means so much to me truly….french open champion🥹
i worked so hard for this moment and for it to have happened is insane. thank you God ❤️ and thank you everyone. this means the world…. I ‘m still in shock honestly can’t find the words but all I can say for now is… pic.twitter.com/5rAaTrhk16
টেনিসে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাবালেঙ্কার সঙ্গে গতকাল রোলাঁ গারোতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গফের। প্রাণপণে লড়েও প্রথম সেটে হেরে যান গফ। সাবালেঙ্কা এই সেটে জেতেন ৭-৬ গেমে। পিছিয়ে পড়েই ঘুরে দাঁড়ানোর গল্প লেখেন গফ। শেষ দুই সেটে ৬-২, ৬-৪ গেমে জেতেন আমেরিকান টেনিস তারকা।
শীর্ষে থাকা সাবালেঙ্কার বিপক্ষে জিততে সেরাটাই যে দিতে হবে, সেটা জানতেন গফ জিতেও। ফ্রেঞ্চ ওপেনে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে গফ বলেন,‘ছোটবেলা থেকেই এই শিরোপা জয়ের স্বপ্ন দেখেছি। আমার তাই মনে হচ্ছিল যদি এই শিরোপা না জিতি, তাহলে একটা আক্ষেপ থেকেই যাবে। আজ (গতকাল) আরিনার বিপক্ষে খেলেছি। জানতাম যে চ্যাম্পিয়ন হতে সেরাটা দিতে হবে।’
সাবালেঙ্কা ক্যারিয়ারে এখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনবার। ২০২৩,২০২৪ সালে টানা দুইবার জেতেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ২০২৪ সালে। তবে গতকাল প্রথমবারের মতো ফাইনালে উঠেও জিততে পারলেন না ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৪২ মিনিট আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৪ ঘণ্টা আগে