টেনিস ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ের সমাপ্তি হলো। বিদায়ের বার্তা দিতে পারেন এমন সম্ভাবনা নিয়ে ফ্রেঞ্চ ওপেনে ফিরেছিলেন রাফায়েল নাদাল। আবাছাই হিসেবে খেলতে নেমে মুখোমুখি হয়েছিলেন কয়েক দিন আগে রোম ওপেন জেতা আলেক্সান্দর জভেরেভের। তবে শেষটা রাঙানো হলো না নাদালের। ক্লে কোর্টের রাজা বিদায় নিলেন প্রথম রাউন্ডেই। দ্বিতীয় সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিককে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই জার্মানির জভেরভ।
রোলাঁ গারো আর নাদাল—গত দুই দশকে সমার্থক হয়ে উঠেছিল নাম দুটো। প্যারিসে সবাই আগ্রহভরে তাকিয়ে ছিলেন স্প্যানিশ কিংবদন্তির প্রত্যাবর্তনের দিকে। চোটের কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেন খেলতে পারেননি নাদাল। এবার ফেরার আগে ইঙ্গিত দিয়েছিলেন ক্লে কোর্টকে বিদায় জানানোর। জানিয়েছিলেন, রোলাঁ গারোতে হয়তো এবারই শেষ কি না, জানেন না। তবে সেই সম্ভাবনা খুব বেশি।
জভেরভের কাছে হারের পর অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি নাদাল। কোর্টে দাঁড়িয়ে শুধু এটুকু বলেছেন, ‘আমি জানি না, এখানে আমি আপনাদের সামনে শেষবারের মতো আছি কি না। যদি হয়, তবে আমি এটা উপভোগ করেছি। সারা সপ্তাহে ভিড় অসাধারণ ছিল। যেভাবে মানুষের ভালোবাসা উপভোগ করেছি এটা আমার জন্য বিশেষ কিছু।’
নাদাল বিদায়ের প্রসঙ্গে তেমন কিছু না বললেও বরিস বেকার মনে করেন না, নাদাল আবারও ফ্রেঞ্চ ওপেন খেলতে নামবেন। ইউরো স্পোর্টকে সাবেক নাম্বার ওয়ান বলেছেন, ‘আমি মনে করি রাফা রোলাঁ গারোতে অলিম্পিক খেলবেন। তবে ২০২৫ ফ্রেঞ্চ ওপেন খেলবেন মনে করি না। অবশ্যই তার আবেগ আছে এবং নিদ্রাহীন রাত কেটেছে। কারণ, তিনি জানতেন না এটি শেষ সময় ছিল কিনা। তিনি ভালোভাবে বিদায় বলতে চেয়েছিলেন।’
রোলাঁ গারোতে ১১৬ সিঙ্গেল ম্যাচে এ নিয়ে চতুর্থবার হারলেন নাদাল। ২০০৯ সালে রবিন সোডারলিং এবং ২০১৫ সালে নোভাক জোকোভিচের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে জভেরেভ ক্লে কোর্টে হারাতে পারলেন ৩৭ বছর বয়সী তারকাকে। আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক গেমস। সেখানে খেলার সম্ভাবনা রয়েছে নাদালের।

লিওনেল মেসির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। এবার আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনার জবাব দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। সংবাদমাধ্যমের সামনেই সোফির সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিলেন এই ফরোয়ার্ড।
৩৩ মিনিট আগে
গ্রুপপর্ব কিংবা সেরা ৩২; আগের দুই পর্বেই দাপুটে ফুটবল খেলেছিল যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে সে দাপট দেখাতে পারল না এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা। তাদের ৪-১ গোলের সহজ জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম।
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে হেরে শেষ ষোলোতেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে পর্তুগালের। সেই হতাশাজনক বিদায়ের পর দলটির প্রধান কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেস। ২০২৩ সালে দায়িত্ব নেওয়া এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদও বিশ্বকাপ পর্যন্তই ছিল।
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপ যে দলগুলোর জন্য কতটা কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার চিত্রও ফুটিয়ে তোলেন স্কালোনি, ‘এই বিশ্বকাপটি সবার জন্যই কঠিন প্রমাণিত হচ্ছে। এমন কোনো একক দল নেই যারা আলাদাভাবে আধিপত্য দেখাচ্ছে। সেদিনের কথাই ধরুন, শক্তিশালী ফ্রান্সকে প্যারাগুয়ের বিপক্ষে লড়াই করতে হয়েছে, স্পেন লড়াই করেছে
৬ ঘণ্টা আগে