ঢাকা: টোকিও অলিম্পিককে ‘না’ করেছেন রাফায়েল নাদাল ও ডমিনিক থিম। এবার সেরেনা উইলিয়ামসও জানিয়ে দিলেন, তিনি নেই অলিম্পিকে। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মার্কিন টেনিস তারকা।
কাল শুরু হচ্ছে উইম্বলডন টেনিস। টুর্নামেন্ট শুরুর আগে আজ এক সংবাদ সম্মেলনে টোকিও অলিম্পিক নিয়ে সেরেনা বলেছেন, ‘আমার নাম অলিম্পিক খেলোয়াড়দের তালিকায় নেই।’ ২৩বার গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা অবশ্য বিষয়টির ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন, ‘অনেক কারণেই অলিম্পিকে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। আজ কোনো ব্যাখ্যা দিতে পারব না। খুবই দুঃখিত।’
সেরেনার আগে অবশ্য নাদাল ও থিমও ২৩ জুলাই শুরু হওয়া টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
৩৭ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে