রোলাঁ গারোঁর লাল দুর্গে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের ম্যাচে অনেকেরই চোখ ছিল। লাল দুর্গের রাজা নাদাল পিছিয়ে পড়ে ঘুরেও দাঁড়িয়েছিলেন। তবে দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জোকোভিচ। বিদায় ঘণ্টা বেজে গেছে নাদালের।
অলিম্পিকের প্রথম রাউন্ডে টেনিস সিঙ্গেলসে মার্তন ফুকসোভিচকে হারিয়ে নাদাল ওঠেন দ্বিতীয় রাউন্ডে। ক্লে কোর্টে আজ দ্বিতীয় রাউন্ডে নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জোকোভিচ। সময়ের দুই টেনিস তারকার লড়াইয়ে সরাসরি সেটেই ম্যাচ হেরে যান নাদাল। স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে ৬-১, ৬-৪ গেমে জিতেছেন জোকোভিচ।
প্রথম সেটে কোনো পাত্তাই পাননি নাদাল। ৬-১ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও সার্বিয়ান টেনিস তারকা ৪-০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু নাদালের। সার্ভিস পয়েন্ট পাওয়ার পর একটি ব্রেক পয়েন্টও পেয়ে যান তিনি। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায়ের পাশাপাশি নিজের সেটে পয়েন্ট পেয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেট তখন পরিণত হয় ৪-৪ গেমে। লড়াইটা এ পর্যন্তই থেমে যায় নাদালের। পিছিয়ে থেকে যে জোকোভিচ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, সেখানে এগিয়ে থাকা ম্যাচ হারা তাঁর জন্য অসম্ভব বলা চলে। ব্রেক পয়েন্ট আদায়ের পর নিজের সার্ভিসে পয়েন্ট নিয়ে জেতেন জোকোভিচ।
চোটের সঙ্গে লড়াইটা নাদালের চলছে দীর্ঘদিন। অনুশীলনে চোট পেয়ে প্যারিস অলিম্পিক থেকে এক রকম ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল নাদালের। সেই অনিশ্চয়তা দূর করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে ক্লে কোর্ট যখন নাদালের ‘প্রিয়’, সেখানে তাঁকে পিছিয়ে রাখার তো কোনো উপায় নেই। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্লামের ১৪টিই জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৭ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৪ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৩ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে