
আর্থার অ্যাশ স্টেডিয়ামে নারী ইউএস ওপেনের ফাইনালটা কেবল শেষ হয়েছে। টুর্নামেন্ট শেষ হতে না হতেই কাঁদলেন আরিনা সাবালেঙ্কা। প্রথমবারের মতো ইউএস ওপেন জয় বলেই হয়তো বেলারুশের এই টেনিস তারকা আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
মার্কিন বিলিয়নিয়ার টেরি পেগুলার মেয়ে জেসিকা পেগুলার সঙ্গে গত রাতে দারুণ লড়াই হয়েছে সাবালেঙ্কার। দুর্দান্ত লড়াইয়ের পর সাবালেঙ্কা জিতলেন ৭-৫, ৭-৫ গেমে। সরাসরি সেটে জিতে বেলারুশ-কন্যা যেমন নিজে প্রথমবার ইউএস ওপেন জিতলেন, তেমনি টুর্নামেন্টও খুঁজে পেল নতুন রানি। ম্যাচ শেষে সাবালেঙ্কা কী বলবেন, সেটাই যেন বুঝে উঠতে পারেননি। বেলারুশের এই টেনিস তারকা বলেন,‘আমি এই মুহূর্তে ভাষা হারিয়ে ফেলেছি। অনেকবার ইউএস ওপেন জয়ের কাছাকাছি গিয়েছিলাম। সব সময় এমনটাই স্বপ্ন দেখে এসেছিলাম। অবশেষে সুন্দর সেই ট্রফির ছোঁয়া পেলাম।’
ইউএস ওপেনের ফাইনাল এবারই প্রথম নয় সাবালেঙ্কার কাছে। বেলারুশ এই টেনিস তারকা গত বছর রানার্সআপ হয়েছিলেন কোকো গফের কাছে হেরে। এর আগে ২০২২ সালে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল সাবালেঙ্কার। প্রথমবার শিরোপাজয়ের পর অতীতের স্মৃতিচারণা করেছেন বেলারুশ এই টেনিস তারকা, ‘সেই কঠিন মুহূর্তগুলোর কথা এখনো মনে আছে। তবে কখনোই স্বপ্ন দেখা বাদ দেবেন না। কঠোর পরিশ্রম করে যান। নিজেকে নিয়ে আমি অনেক গর্বিত। দলকে নিয়েও গর্ব হচ্ছে।’
ক্যারিয়ারে এই নিয়ে তিনবার একক কোনো গ্র্যান্ড স্লাম জিতলেন সাবালেঙ্কা। ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু। এ বছর জিতলেন আরও একটি অস্ট্রেলিয়ান ওপেন। সবশেষ পেলেন গত রাতের ইউএস ওপেন। বেলারুশ টেনিস তারকার যেখানে আনন্দ, পেগুলার সেখানে একরাশ হতাশা। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি পেগুলার। এর আগে সিনসিনাটি ওপেনের ফাইনালে সাবালেঙ্কার কাছেই হেরেছিলেন তিনি। সেই প্রতিশোধও নিতে পারলেন না পেগুলার।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৬ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৩ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩২ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে