সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর উইম্বলডনে নিজেকে ফেবারিট হিসেবে ঘোষণা করেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা যে ভুল বলেননি তার প্রমাণ পাওয়া গেল সেমিতে।
আজ শেষ চারে জানিক সিনারকে সরাসরি ৬–৩,৬–৪, ৭–৬ (৭–৪) ব্যবধানে হারিয়ে উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। টুর্নামেন্টের ইতিহাসে ৯ তম বারের মতো ফাইনালে উঠলেন তিনি। সঙ্গে সব মিলিয়ে গ্র্যান্ড স্লামের ইতিহাসে নারী–পুরুষ মিলিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ৩৫ তম বারের মতো ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা। ৩৪ বার নিয়ে দুইয়ে আছেন আমেরিকান নারী টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট।
বয়সের হিসেবে টেনিসের উন্মুক্ত যুগে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। ৩৬ বছর বয়সী তারকার আগে সুইস কিংবদন্তি রজার ফেদেরার উঠেছিলেন ৩৭ বছর বয়সে। আর সর্বোচ্চ ৩৯ বছর বয়সে ফাইনালে উঠে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি কিন রোসেওয়াল।
সিনারের বিপক্ষে সেমিফাইনালের জয়টি অল ইংল্যান্ড ক্লাবে জোকোভিচের টানা ৩৪ তম। ইতালির ২১ বছর বয়সী তারকাকে সরাসরি সেটে হারানোর ম্যাচে দাঁড়াতেই দেননি দ্বিতীয় বাছাই জোকোভিচ। প্রথম দুই সেটে ৬–৩ ও ৬–৪ ব্যবধানে হেরে যাওয়ার পর অবশ্য তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তুলেন সিনার। সেটকে টাইব্রেকারে নিয়ে গেলেও পরাজয় মেনে নিতে হয় তাঁকে। এ সেটে ৭–৬ (৭–৪) ব্যবধানে জয় সার্বিয়ান তারকা।
এ জয়ে ফেদেরারকে স্পর্শ করার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। এখন পর্যন্ত উইম্বলডনে ৮টি শিরোপা জিতেছেন ২১ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি। এবার তাঁর সঙ্গী হওয়ার সুযোগ পাচ্ছেন জোকোভিচ। সঙ্গে নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী মাগারের্ট কোর্টের ২৪ শিরোপাও স্পর্শ করবেন তিনি। বর্তমানে ২৩ গ্র্যান্ড স্লাম জিতে ছেলের শীর্ষে আছেন তিনি।

পেশাদার ফুটবলে রোনালদিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। তবে অবসরের ঘোষণা দিয়েছেন আরও তিন বছর পর। ইতালির এক ক্লাবের হয়েই ব্রাজিল কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
৪ মিনিট আগে
হেডিংলি টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে, পাকিস্তান এখন অনেক দুর্বল একটি দল। তাই তাদের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে সিরিজ জেতা উচিত।
৯ মিনিট আগে
বেশি দিন হয়নি অস্ট্রেলিয়াকে বিদায় বলেছেন মইজেস হেনরিকস। গত মাসে অজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জন্মস্থান পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এটা ‘ঘরের ছেলে ঘরে ফেরা’র মতোই। জন্মভূমির জার্সিতে ফেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাারিয়ারের প্রথম সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
ডারউইনের পর ম্যাকাইতে এখন আরেক ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ ম্যাকাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস।
২ ঘণ্টা আগে