
মেলবোর্ন পার্কে ২০২৩ ফিরিয়ে আনলেন আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। তিন বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তাঁরা। সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে পরশু। নারী এককের ফাইনালে শনিবার মুখোমুখি সাবালেঙ্কা ও রিবাকিনা।
তিন বছর আগের সেই ফাইনালের কথা মাথায় রেখে শনিবারের ফাইনালটি হবে রিবাকিনার প্রতিশোধের ম্যাচ। সে ফাইনালে (২০২৩) প্রথম সেট জিতে রিবাকিনা ম্যাচে এগিয়ে গেলেও পরের দুই সেটে চমক দেখিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জেতেন সাবালেঙ্কা। এরপর তো অস্ট্রেলিয়ান ওপেন মানেই বেলারুশ প্রতিযোগী সাবালেঙ্কার ফাইনাল। ২০২৩ সালের পর ২০২৪, ২০২৫ সালেও ফাইনাল খেলেছেন। আজ সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে আবারও ফাইনালে জায়গা করেন সাবালেঙ্কা। এ হিসেবে এটি তাঁর চতুর্থ ফাইনাল।
আগের তিন ফাইনালের দুটিতে জিতেছেন, এবার সংখ্যাটাকে তিনে নিতে পারবেন কি সাবালেঙ্কা?উত্তরটা সময়ই বলবে। তবে একটা প্রতিশোধের কথা মাথায় রেখেই এই ম্যাচ খেলবেন কাজাখ প্রতিযোগী রিবাকিনা। যিনি নারী এককের শেষ চারে গতকাল ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯ /৭) গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন। ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনার জন্য এটি তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনাল।
ফাইনালে উঠেই তিনি সামনে এনেছেন সাবালেঙ্কার কাছে তিন বছর আগের ফাইনালের পরাজয়কে। বললেন, ‘সেটা দারুণ একটা লড়াই ছিল। সেই লড়াই শেষে আমি চিন্তাভাবনা করে দেখেছি যে সে আমার চেয়ে কিছুটা ভালো খেলেছে এবং ম্যাচ জিতেছে। জয়টা তার প্রাপ্যই ছিল। তবে এবারের ফাইনালটা আমি উপভোগ করতে চাই। আশা করছি, এবার আমার সার্ভ আজকের (গতকালের সেমিফাইনাল) চেয়ে ভালো হবে এবং এটা আমার কাজে আসবে। দেখা যাক কী হয়। ফাইনাল নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’
এবার দুর্দান্ত ফর্মে রিবাকিনা। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি তিনি। একটি সেট হারেননি সাবালেঙ্কাও। উন্মুক্ত যুগের টেনিসে স্টেফি গ্রাফ ও মার্টিনা হিঙ্গিসের ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ডকোর্টের টানা ৭টি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলছেন। টানা ১১ ম্যাচ জয়ের ধারায় থেকে আগামীকালের ফাইনাল খেলবেন তিনি।
পেশাদার সার্কিটে এখন পর্যন্ত সাবালেঙ্কা রিবাকিনা ১৪ বার মুখোমুখি হয়েছেন। জয়ের পাল্লা ভারী সাবালেঙ্কারই, জিতেছেন ৮ বার। রিবাকিনা জিতেছেন ৬ বার। তবে সবশেষ ২০২৫ সালের ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কাকে স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন রিবাকিনা। ফলে শনিবারের ফাইনালটি শুধু রিবাকিনারই নয়, প্রতিশোধের ম্যাচ সাবালেঙ্কারও।

২০১৮ সালের কেপটাউন টেস্টের ঘটনা তো কারও অজানা নয়। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট কলঙ্কিত হয়েছিল বল টেম্পারিং কেলেঙ্কারি। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটদের নাম তখন জড়িয়ে গিয়েছিল। কুখ্যাত সেই ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারির আট বছর পর মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ড
১৮ মিনিট আগে
লর্ডস টেস্টের একাদশে থাকলেও খেলারই সুযোগ পাননি ইমাম-উল-হক। মাংসপেশির চোটে পড়ায় কোনো ইনিংসেই ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে তাঁর চোট নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। বিশেষ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমে চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার ফুটবলে এখন টালমাটাল অবস্থা। এক নারী রেফারির মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। দক্ষিণ কোরিয়ার নারী ফুটবল ফেডারেশন (কেডব্লুএফএফ) এরই মধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে
মাত্র ১৫ বছর বয়সেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। এবার দুলীপ ট্রফিতে অর্ধশতক করে ভেঙে দিলেন ৫৭ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ফিফটি করার নতুন রেকর্ড এখন এই ব্যাটারের দখলে।
৩ ঘণ্টা আগে