
লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে নতুন এক টাস্ক ফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার নেতৃত্ব আছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ২০২৮ অলিম্পিক গেমসের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে এই টাস্ক ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রিপাবলিকানদের।
ডোমোক্র্যাট অধ্যুষিত শহর লস অ্যাঞ্জেলেস। যেখানে প্রায়শই হয়েছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ। কখনো কখনো সরকারি নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষও। তাই এই শহরে হতে যাওয়া অলিম্পিক গেমসের নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রাম্পের টাস্ক ফোর্ড গঠন। যার চেয়ারম্যান ট্রাম্প এবং ভাইস চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
স্থানীয় সময় মঙ্গলবার এ সম্পর্কিত এক আদেশে সই করেন ট্রাম্প। পরে তিনি বলেন, ‘অলিম্পিক গেমসকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সবকিছুই করব আমরা।’ প্রয়োজন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল গার্ড’ বা সামরিক বাহিনী মোতায়েনের কথাও বলেন ট্রাম্প।
গত জুন মাসে গভর্নর গ্যাভিন নিউসমের ইচ্ছার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। যা লস অ্যাঞ্জেলেস ও রাজ্য কর্মকর্তাদের ক্ষুব্ধ করে তোলো। ট্রাম্প দাবি করেন, লস অ্যাঞ্জেলেসে ফেডারেল অভিবাসন অভিযানের বিরুদ্ধে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা দমন করার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন ছিল।
ডোনাল্ড ট্রাম্পের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান। তিনি ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকের নমুনাও দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। তাঁকে অলিম্পিক মশাল বহনের সুযোগ গ্রহণের আহ্বানও জানান।

ম্যাচের সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয় ৬১ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক মঞ্জুরুর রহমানকে পুশ করায় পাকিস্তানি ডিফেন্ডার সৈয়দ আব্দুল্লাহ শাহকে রেফারি প্রথমে লাল কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে হলুদ কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত না হওয়ার মনস্তাত্ত্বিক স্বস্তিতে এরপর একের পর এক আক্রমণ শোনায় পাকিস্তান। ৬৬ মিনি
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রক্রিয়াসহ দেশটির ক্রিকেট প্রশাসনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহে দুই প্রতিনিধি পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ক্রিকেটের দুই কর্মকর্তা বাংলাদেশ সফরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছে
৩ ঘণ্টা আগে
মেসি সম্প্রতি ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছিলেন। তবে ক্রীড়া দৈনিক ‘ক্লারিন’ জানিয়েছে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন এই জাদুকর। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। ৭ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষ
৪ ঘণ্টা আগে
নেইমার কেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা, পানামার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পর সেটা প্রমাণ হলো আরও একবার। বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজেদের মাটিতে শেষবারের মতো খেলতে নেমে গোল উৎসব করেছে সেলেসাওরা; পানামাকে হারিয়েছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে।
৪ ঘণ্টা আগে