
৮ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ ৩০ দেশের ২০৯ খেলোয়াড় অংশ নেবেন এই টুর্নামেন্টে। ফিলিস্তিনের আর্চারদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে বাংলাদেশ।
রিকার্ভ নারী এককে একজন ও কম্পাউন্ড পুরুষ বিভাগে খেলবেন ফিলিস্তিনের ৩ আর্চার। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁদের আগমন নিয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য ও এশিয়ান আর্চারি ফেডারেশনের সহ সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান এমন তথ্য।
তিনি বলেন, ‘ফিলিস্তিনের অসহায়ত্বের কথা আপনারা জানেন। অন অ্যারাইভাল ভিসার মাধ্যমে আনার ব্যবস্থা করছি তাদের। লেবানন, সিরিয়া আছে, ইয়েমেন আছে, আরও অনেক দেশ আছে তাদের এলওসির মাধ্যমে বিশেষ প্রণোদনা দিয়ে আনা হচ্ছে। এবার যদি আমাদের ভালো সাফল্য আসে, তাহলে আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আমরা চাই সুন্দর একটা চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে।’
এশিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুর ৫ দিন হবে জাতীয় স্টেডিয়ামে। ১৩ ও ১৪ নভেম্বর চূড়ান্ত পর্বের ভেন্যু আর্মি স্টেডিয়াম। যদিও পুরোটাই হওয়ার কথা ছিল জাতীয় স্টেডিয়ামে। ফেডারেশনের সভাপতি ও সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান বলেন, ‘আমরা পুরো টুর্নামেন্টের জন্যই জাতীয় স্টেডিয়াম বরাদ্দ পেয়েছিলাম। ফুটবলে ফেডারেশনের একটা প্রোগ্রাম থাকায় দুই দিন আমরা আর্মি স্টেডিয়ামে যাচ্ছি এই আয়োজন করতে।’

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
৫ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
৭ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে