Ajker Patrika

চেন্নাই নাকি মুম্বাই, কে এগিয়ে যাবে আজ

ক্রীড়া ডেস্ক    
চেন্নাই নাকি মুম্বাই, কে এগিয়ে যাবে আজ
আইপিএলে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই। ছবি: ক্রিকইনফো

চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ আগেই পরিচিতি পেয়েছে এল ক্লাসিকো নামে। মুম্বাইয়ের পাঁচ শিরোপার তিনটিই এসেছে চেন্নাইকে হারিয়ে। আইপিএলের এই এল ক্লাসিকো আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই দলই এবারের আইপিএলে ছয়টি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই পয়েন্ট ৪। তবে নেট রানরেটের হিসাবে সাত ও আটে অবস্থান করছে মুম্বাই ও চেন্নাই।

আইপিএলের এল ক্লাসিকোর দিন চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। রয়েছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলের ম্যাচও। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৬)
ম্যাচমুখোমুখি কারাশুরুর সময়সরাসরি সম্প্রচার
তৃতীয় ওয়ানডেবাংলাদেশ-নিউজিল্যান্ডসকাল ১১টাটি স্পোর্টস
বিসিএলদক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চলসকাল ৯টা ৩০ মিনিটইউটিউব/বিসিবি
বিসিএলমধ্যাঞ্চল-পূর্বাঞ্চলসকাল ৯টা ৩০ মিনিটইউটিউব/বিসিবি
পিএসএললাহোর-করাচিরাত ৮টাটি স্পোর্টস
আইপিএলমুম্বাই-চেন্নাইরাত ৮টাস্টার স্পোর্টস ১, ২ ও ৩
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত