
উই আর টপ অব দ্য লিগ—গতকাল ৫ মিনিটে বার্নলির টার্ফ মুরের গ্যালারিতে ধ্বনিত হয় এই স্লোগান। স্বাগতিকদের গোলের উদযাপনে নয়। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির সমর্থকেরা এই স্লোগান দিয়েছেন। শেষ পর্যন্ত তা-ই হলো। ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে আর্সেনালের সঙ্গে সমানে সমানে লড়াই চলছে ম্যান সিটির। টার্ফ মুরে গত রাতে ১-০ গোলে জিতে এখন ৩৩ ম্যাচে সিটির পয়েন্ট ৭০। সিটিজেনরা ২১ ম্যাচে জয় পেয়েছে। হেরেছে ৫ ম্যাচ ও ৭ ম্যাচ ড্র করেছে। হুবহু একই অবস্থা আর্সেনালেরও। এমনকি ৩৩ ম্যাচে ৭০ পয়েন্টের পাশাপাশি ম্যান সিটি, আর্সেনাল দুই দলেরই গোল ব্যবধান +৩৭। তবে নিজেরা গোল বেশি দেওয়ায় শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি। এখন পর্যন্ত ৬৬ ও ৬৩ গোল দিয়েছে সিটি ও আর্সেনাল।
টার্ফ মুরে গতকাল ম্যাচের একমাত্র গোল করেছেন আর্লিং হালান্ড। ৫ মিনিটে তাঁকে দিয়ে গোল করিয়েছেন সিটির আরেক ফরোয়ার্ড জেরেমি ডোকু। সিটিজেনরা শিরোপার লড়াই জমিয়ে দিলেও অবনমনে গেছে বার্নলি। ৩৪ ম্যাচ খেলে কেবল ২০ পয়েন্ট অর্জন করা বার্নলি অবস্থান করছে ১৯ নম্বরে।
আর্সেনাল বেকায়দায় পড়েছে সবশেষ দুই ম্যাচ হেরে। বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হেরে যাওয়ায় গানার্সরা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে একটু চাপে রয়েছে। এখন পর্যন্ত ১৩ বার ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। সবশেষ ২০০৩-০৪ মৌসুমে তারা জিতেছে এই টুর্নামেন্টের শিরোপা।
২২ বছর পর শিরোপা জয়ের সম্ভাবনা এখনো উজ্জ্বল আর্সেনালের। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আর্সেনাল-সিটি প্রত্যেকেরই পাঁচটি করে ম্যাচ বাকি। তবে অন্যতম শীর্ষ দল চেলসি বেশ চাপে রয়েছে। ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে দলটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া ব্লুজদের জন্য অনেক দূরের পথই বটে। গতকাল প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি। তিন, চার ও পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুলের পয়েন্ট ৫৮, ৫৮ ও ৫৫।

গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
১ ঘণ্টা আগে
কোচদের পদত্যাগের মিছিল চলছে। নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।
২ ঘণ্টা আগে
গত রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের। আজ সকালে মেক্সিকোকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ড। ৩-২ গোলে জিতে ইংলিশরা কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। আজ রাতে শেষ ষোলোতে মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে
ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ের নয়ে বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬ নম্বরে। এ হিসাবে কাগজে-কলমে এগিয়ে বেলজিয়ামই। কিন্তু বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় সিয়াটলে দুই দলের মুখোমুখি হওয়ার আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ বেলজিয়াম দলের উইঙ্গার দোদি লুকেবাকিও। উল্টো তিনি এই ম্যাচে দুই দলেরই ‘ফিফটি-ফিফটি’ সম্
৩ ঘণ্টা আগে