Ajker Patrika

এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের দাপুটে জয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের দাপুটে জয়

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী খেলোয়াড়েরা। ১৭ পয়েন্টের এই বিশাল জয় টুর্নামেন্টে বাংলাদেশকে ফেবারিট হিসেবে এক ধাপ এগিয়ে রাখল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলাদেশকে। থাইল্যান্ডের খেলোয়াড়েরা শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তাঁরা খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।

রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে তারা হার মানতে বাধ্য হয়।

এশিয়ান বিচ কাবাডিতে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ বরাবরই সমীহ জাগানিয়া নাম। আগামীকাল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত