উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি আগেই ঘোষণা দিয়েছিলেন, তাঁদের দেশের অলিম্পিকে পদক জয়ীদের পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পদক জয়ীদের বিলাসবহুল গাড়ি, বাড়ি ও মাসিক ভাতা দিচ্ছে উগান্ডা সরকার।
টোকিও অলিম্পিকে ২ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ মিলিয়ে মোট চারটি পদক জিতেছেন উগান্ডার অ্যাথলেটরা। সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ী তিন অ্যাথলেটের প্রতি মাসে যথাক্রমে ১৪১৬, ৮৪৮ ও ২৮৩ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে। তাই নয়, প্রত্যেকেই পাবেন একটি করে গাড়ি ও বাড়ি। সেই সঙ্গে তাঁদের বাবা-মায়েদের সরকারের পক্ষ থেকে বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা এসেছে।
জশুয়া চেপতেগেই পুরুষদের ৫ হাজার মিটারে জিতেছেন সোনা। সোনা ও রুপা জিতেছেন স্টিলা চেসাং আর পিরুথ চিমুতায় আর ব্রোঞ্জ জিতেছেন জ্যাকব কিপলিমো। তাদের এই অর্জনে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট মুসেভেনি। তিনি বলেছেন, বিজয়ী অ্যাথলেটকে উপহার হিসেবে একটি গাড়ি এবং নগদ অর্থ পুরস্কার দিতে চাই।
স্বর্ণপদক বিজয়ীর জন্য দুটি মিতসুবিশি আউটল্যান্ডারস আর রুপা জয়ীকে একটি ‘মিতসুবিশি এল ২০০’ দেওয়া হবে।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১১ মিনিট আগে
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
১৯ মিনিট আগে
আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পিএসএলের ১২তম আসর শুরু হবে আগামী ১৮ মার্চ। ফাইনাল ২ মে।
৩৭ মিনিট আগে
আবুধাবিতে আগামীকাল একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। শুধু এই দুই দেশেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরাও ম্যাচটি উপভোগ করতে পারবেন।
১ ঘণ্টা আগে